SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বিনিয়োগের এমন একটি মাধ্যম যা বর্তমান সময়ে অনেকেই করে থাকেন। এতে মাসিক ৫০০ টাকা থেকে শুরু করে যেমন ইচ্ছে টাকা বিনিয়োগ করা যায়। ছবি- সংগৃহীত
2
8
বর্তমান প্রজন্মের অনেকেই চাকরি পেতে না পেতেই SIP করা শুরু করে দেন। আপনিও কি সেই দলে? তাহলে জেনে রাখুন এই SIP কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। ছবি- সংগৃহীত
3
8
ধরা যাক আপনি রোজ ১০০ টাকা করে জমাচ্ছেন। মাসে গিয়ে সেই সংখ্যা দাঁড়াচ্ছে ৩০০০ টাকায়। এটি আপনি প্রতি মাসে বিনিয়োগ করছেন। এবার যে ফান্ডে বিনিয়োগ করছেন ধরা যাক সেখানে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে লং টার্ম বিনিয়োগ করলে। ছবি- সংগৃহীত
4
8
তাহলে ৩০ বছরে আপনি মোট কত টাকা দিলেন মিউচুয়াল ফান্ডে? ১০ লাখ, ৮০ হাজার। এটি ৩০ বছরে বিনিয়োগ করলে SIP ক্যালকুলেটর বা কম্পাউন্ড ইন্টারেস্ট অনুযায়ী আপনার সঞ্চয় হবে ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকা। তাহলে ১০ লাখ ৮০ হাজার দিয়ে আপনি পাচ্ছেন ৯৫ লাখ ৯ হাজার ৭৪১ টাকা। ছবি- সংগৃহীত
5
8
আর যদি দিনে ৫০০ টাকা করে জমান? মানে মাসিক ১৫ হাজার টাকা? এক্ষেত্রেও ১২ শতাংশ রিটার্ন ধরলে, ১৭ বছরে ৩০ লাখ ৬০ হাজার জমাবেন। আর ফেরত পাবেন ১ কোটি ১৮ হাজার ৮১২ টাকা। ছবি- সংগৃহীত
6
8
তবে হ্যাঁ, মাঝপথে থেকে থেকে টাকা তুলে নেবেন না। জমান। তবেই কিন্তু অঙ্কের পরিমাণ বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
বাজারের উত্থান পতন দেখে ঘাবড়ে গিয়ে বিনিয়োগ করাও বন্ধ করবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়ে পোর্টফোলিওতে। ছবি- সংগৃহীত
8
8
আর সর্বদা চেষ্টা করুন পোর্টফোলিওকে ডাইভারসিফাই করতে। এক জায়গায় বিনিয়োগ করার বদলে বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করুন। ধরা যাক আপনি মাসে ৩০০০ টাকার SIP করবেন। সেটা একটি ফান্ডে না দিয়ে, ২০০০-১০০০ এ ভেঙে দু'টো ফান্ডে বিনিয়োগ করুন। বা এক হাজার করে তিনটি ফান্ডেও করতে পারেন। আর অবশ্যই দেখে নেবেন যেখানে বিনিয়োগ করছেন তার হিস্টরি কেমন। ছবি- সংগৃহীত