আজকাল ওয়েবডেস্ক: আগেই জানা গিয়েছিলে, দীর্ঘ নির্বাচনী প্রচার শেষে টানা ৪৫ ঘণ্টা ধ্যনে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিরুঅন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেন তিনি। তার প্রায় ১২ ঘণ্টা পর, প্রকাশ্যে এল গেরুয়া বসন পরিহিত, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ধ্যানমগ্ন মোদির ছবি।

ধ্যান করার জন্য মোদি বেছে নিয়েছেন বিবেকানন্দ রক। ১৩১ বছর আগে সেখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যানে বসেছিলেন, ২৪- এর লোকসভা ভোটের প্রচার শেষে, তৃতীয় দফায় জয়ের আশা নিয়ে সেখানেই ধ্যানে বসলেন মোদি। শনিবার সন্ধে পর্যন্ত ধ্যান মণ্ডপমেই থাকবেন তিনি। জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টা কেবল তরল খাবার খাবেন মোদি।