আজকাল ওয়েবডেস্ক: কেরল মন্ত্রিসভায় বড় রদল। নতুন মন্ত্রী পদে দ্বায়িত্ব পেয়েছেন যাঁরা, আগামী ২৯ ডিসেম্বর তাঁরা শপথ গ্রহণ করবেন। জোট শরিকদের দেওয়া প্রতিশ্রুতি মতোই, কেরলে ক্ষমতাসীন বাম সরকার রবিবার এই ঘোষণা করেছে। কেরলে নির্বাচনের পর, ২০২১ সালে সরকার গঠনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল, জোট শরিকদের মধ্যে মন্ত্রী মেয়াদ ভাগ করে নেওয়ার বিষয়ে। গণতান্ত্রিক কেরল কংগ্রেসের অ্যান্টনি রাজু এবং ইন্ডিয়ান ন্যাশনাল লীগের আহমেদ ডেভারকভিল পদত্যাগ করেছেন।তাঁরা পরিবহন মন্ত্রী এবং বন্দর মন্ত্রী পদে ছিলেন। তাঁদের দুই পদে নতুন মন্ত্রীরা শপথ নেবেন।