জুন মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দেশজুড়ে সব ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে না। আগেভাগেই গ্রাহকদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে।
2
15
মাসের শুরুতেই আরবিআইয়ের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, পয়লা জুন থেকে ৭ জুন পর্যন্ত একদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
3
15
ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে, তড়িঘড়ি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দেশের সব শহরে একদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
15
ছুটির তালিকা অনুযায়ী, সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক আগামী সপ্তাহে মাত্র একদিন বন্ধ থাকবে। জরুরি কাজ থাকলে, সপ্তাহের ছ'দিন কাজে লাগাতে পারবেন।
5
15
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, পয়লা জুন থেকে ৭ জুনের মধ্যে মাত্র একদিন দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
15
৭ জুন, রবিবার। আগামী সপ্তাহে শুধুমাত্র রবিবারেই দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি ছ'দিন সমস্ত ব্যাঙ্কে পরিষেবা স্বাভাবিক থাকবে।
7
15
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, জুন মাসে ১১ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার রয়েছে।
8
15
৭, ১৪, ২১ এবং ২৮ জুন রবিবার। এই চারদিন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ১৩ জুন দ্বিতীয় শনিবার এবং ২৭ জুন চতুর্থ শনিবার ব্যাঙ্কে ছুটি থাকবে।
9
15
জুন মাসে কবে কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে? আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, বেশ কিছু রাজ্যে মহররম, রাজা সংক্রান্তি, সন্ত গুরু কবির জয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলোতে অতিরিক্ত ছুটি পালিত হবে।
10
15
১৫ জুন আইজলে ওয়াইএমএ দিবস এবং ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ জুন হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী, ওইদিন ব্যাঙ্কে ছুটি রয়েছে।
11
15
১৮ জুন পাঞ্জাবে শ্রী গুরু অর্জন দেব জির শাহাদত দিবস। এইদিন সমস্ত ব্যাঙ্ক এই রাজ্যে বন্ধ থাকবে। ২৫ জুন বিজয়ওয়াড়ায় মহররমের ছুটি রয়েছে। ব্যাঙ্ক বন্ধ থাকবে।
12
15
২৬ জুন আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে মহররম/আশুরা উপলক্ষে ছুটি রয়েছে। বন্ধেও ছুটি রয়েছে।
13
15
২৯ জুন সিমলা, হরিয়ানা এবং পাঞ্জাবে সন্ত গুরু কবির জয়ন্তী এবং ৩০ জুন আইজলে 'রেমনা নি' উপলক্ষে ছুটি রয়েছে। বন্ধ থাকবে ব্যাঙ্ক।
14
15
ঘোষিত ছুটির দিনগুলিতে বিভিন্ন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও, গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার ব্যবহার চালিয়ে যেতে পারবেন।