অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম কীভাবে পূরণ করবেন? জেনে নিন ধাপে ধাপে সহজ নির্দেশিকা
২৮ মে ২০২৬ ১১ : ০১
- 1
- 11
পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা’। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রতিটি পরিবারকে একটি নির্দিষ্ট আবেদনপত্র বা ‘ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম’ পূরণ করতে হবে, যা অত্যন্ত নিখুঁতভাবে করা প্রয়োজন। ফর্মটি পূরণ করার সময় প্রতিটি ঘর বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে এবং কোনও ভুল তথ্য দিলে পরবর্তীতে সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই ফর্মটি ধাপে ধাপে কীভাবে পূরণ করবেন, তার একটি সহজ নির্দেশিকা এখানে তুলে ধরা হল।
- 2
- 11
আবেদনপত্রের শুরুতেই রয়েছে ‘এ’ বা ফ্যামিলি আইডেন্টিটি বিভাগ, যেখানে পরিবারের প্রধান বা ‘হেড অফ ফ্যামিলি’ (HOF)-র যাবতীয় বিশদ তথ্য দিতে হবে। প্রথম ঘরে পরিবারের প্রধানের পুরো নাম লিখতে হবে এবং মনে রাখতে হবে এই নামটি যেন তাঁর অফিশিয়াল আইডি কার্ডের সঙ্গে হুবহু মেলে।
- 3
- 11
এরপর নির্দিষ্ট ঘরে তাঁর জন্মতারিখ দিন-মাস-বছরের ফর্ম্যাটে লিখতে হবে এবং পাশে থাকা পুরুষ, মহিলা বা অন্যান্য লিঙ্গের বক্সে টিক চিহ্ন দিতে হবে। পরবর্তী ঘরে পরিবারের প্রধানের পরিচয়পত্র নম্বর বসাতে হবে। এর ঠিক নিচেই যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তবে তার হাউসহোল্ড আইডি নম্বরটি লিখতে হবে এবং পুরো পরিবারে মোট কতজন সদস্য রয়েছেন তা সংখ্যায় উল্লেখ করতে হবে। এরপর পরিবারের স্থায়ী ঠিকানা এবং একটি সচল যোগাযোগ নম্বর দিতে হবে, যা পরিবারের প্রধানের পরিচয়পত্রের সঙ্গে লিঙ্ক করা থাকলে সবচেয়ে ভালো হয়।
- 4
- 11
ফর্মের ৯ নম্বর কলামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরিবারের প্রধান সহ পরিবারের বাকি সমস্ত সদস্যের নাম, জন্মতারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং প্রত্যেকের পরিচয়পত্র নম্বর বিস্তারিতভাবে লিখতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে যদি পরিচয়পত্র না থাকে, তবে সেই ঘরে ‘নট অ্যাপ্লিকেবল’ বা ‘NA’ লিখে দেওয়া যাবে।
- 5
- 11
এর পরের ১০ নম্বর কলামে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য পরিবারের প্রধান এবং সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোড এখানে আলাদা আলাদাভাবে লিখতে হবে। এরপর ১১ নম্বর ঘরে পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার কার্ড বা এপিক (EPIC) নম্বর এবং বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর উল্লেখ করতে হবে। ১২ নম্বর ঘরে আবেদনকারী কোন শ্রেণির অন্তর্গত—যেমন জেনারেল, তফশিলি জাতি, তফশিলি উপজাতি বা ওবিসি—তা টিক চিহ্নের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে।
- 6
- 11
ফর্মের ‘বি’ বা রেশন কার্ডের বিভাগে জানতে চাওয়া হয়েছে পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে কি না। উত্তর হ্যাঁ হলে তা কোন ধরনের কার্ড (যেমন এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ ইত্যাদি) এবং পরিবারটি রেশন দোকান থেকে নিয়মিত রেশন তোলে কি না, তা টিক দিয়ে জানাতে হবে। ‘সি’ বা সম্পত্তির বিভাগে মূলত তিনটি বিষয় রয়েছে। প্রথমত, পরিবারের থাকার ঘরে ৩টি বা তার বেশি পাকা ঘর আছে কি না।
- 7
- 11
দ্বিতীয়ত, পরিবারের নিজস্ব কোনও জমি আছে কি না এবং থাকলে তার পরিমাণ কত ডেসিমেল, তা জানাতে হবে এবং এর সপক্ষে জমির সাম্প্রতিক পরচা বা মিউটেশনের নথি জমা দিতে হবে। তৃতীয়ত, পরিবারের কোনও সদস্যের নামে ব্যক্তিগত ব্যবহারের চার চাকার গাড়ি যেমন কার, জিপ বা ট্রাক্টর আছে কি না এবং থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর ও মডেলের নাম লিখতে হবে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের কোনও স্বাস্থ্যবিমা বা হেলথ ইন্সুরেন্স থাকলে, তার প্রিমিয়াম ও বিমার অঙ্কের বিবরণ দিতে হবে।
- 8
- 11
এরপর আসে ‘ডি’ বা আয় ও পেশার বিবরণ। এখানে প্রথমে জানাতে হবে পরিবারের কেউ আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দেন কি না। যদি পরিবারের সদস্যদের প্যান (PAN) কার্ড থাকে, তবে সকলের নাম ও প্যান নম্বর দিতে হবে। এরপর পরিবারের প্রত্যেক সদস্য কী ধরনের কাজ করেন—যেমন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, স্বাধীন ব্যবসা, খণ্ডকালীন কাজ, পরিযায়ী শ্রমিক, নাকি বেকার—তা নির্দিষ্ট বক্সের মাধ্যমে বেছে নিতে হবে।
- 9
- 11
এর ঠিক নিচেই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন নিরক্ষর তা উল্লেখ করে তাঁদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। এছাড়া পরিবারের কেউ প্রাক্তন বা বর্তমান জনপ্রতিনিধি (যেমন সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েত সদস্য) কি না, কিংবা সরকারি পেনশনভোগী কি না অথবা জিএসটি (GST) পোর্টালে নথিভুক্ত কি না, তা স্পষ্ট করতে হবে এবং সবশেষে পুরো পরিবারের মোট বার্ষিক আয় অঙ্কের ঘরে লিখে দিতে হবে।
- 10
- 11
ফর্মের শেষভাগে রয়েছে ‘ই’, ‘এফ’ এবং ‘জি’ বিভাগ। ‘ই’ বিভাগে যদি পরিবারের কোনও সদস্য সিএএ (CAA) বা নাগরিকত্ব আইনের আবেদন করে থাকেন, তবে তার স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে। এছাড়া অন্য কোনও সরকারি ক্রেডিট কার্ড (যেমন কেসিসি বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড) থাকলে তার নম্বর ও ইস্যুর তারিখ লিখতে হবে। ‘এফ’ বিভাগে পরিবারের যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে, তাদের নাম, ক্লাস, স্কুলের নাম ও স্কুলের ধরন (সরকারি, বেসরকারি বা মাদ্রাসা) বিস্তারিত জানাতে হবে এবং শিশুদের টিকাকরণের অবস্থা ‘হ্যাঁ’ বা ‘না’-এর মাধ্যমে স্পষ্ট করতে হবে।
- 11
- 11











