ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী নয় জেনেও বহু মানুষ এই নেশা ছাড়তে পারেন না। পরিণাম? বিশ্বজুড়ে প্রতি পাঁচজন পূর্ণবয়স্কের মধ্যে একজন করে তামাকের জন্য অসুস্থ হয়ে পড়ছেন। এটিই বর্তমানে মৃত্যুর অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ছবি- সংগৃহীত
2
7
আপনিও কি নিয়মিত ধূমপান করেন? বা আপনার নিকট কোনও ব্যক্তি? তাহলে এখনই সতর্ক হন। যাঁরা নিয়মিত তামাক খান বা ধূমপান করেন তাঁদের ওরাল ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রবল। তবে এই মারণ রোগ শরীরে থাবা বসালে একদম প্রাথমিক স্টেজে কিছু লক্ষণ দেখা দেয়, যা অনেকেই সাধারণ উপসর্গ ভেবে অবহেলা করেন। জেনে নিন সেগুলো কী। ছবি- সংগৃহীত
3
7
মাড়ি থেকে রক্ত পড়ে? বা মাড়ি ফুলে যায় থেকে থেকেই? দাঁত পড়ে যাচ্ছে বা কথা বলতে, গিলতে অসুবিধা হচ্ছে? তাহলেই সতর্ক হন। হতে পারে এটি ওরাল ক্যান্সারের লক্ষণ। ছবি- সংগৃহীত
4
7
মুখে ঘা হলে সেটা যদি সপ্তাহ দু'য়েকের মধ্যে না সারে সতর্ক হন। চিকিৎসকের কাছে যান। এছাড়া মুখের ভিতর যদি লাল লাল কিংবা সাদা ছোপ হয় এবং তাতে ব্যথা হয় তাহলেও সেটা অবহেলা করবেন না। ছবি- সংগৃহীত
5
7
মুখে ঘা হওয়া স্বাভাবিক বিষয়। অনেক সময়ই অনেকের মুখে আলসার হয়। কিন্তু এটি বড় জোর তিন থেকে চারদিন স্থায়ী হয়। কিন্তু যদি সেটা দুই সপ্তাহের বেশি সময় থাকে এবং প্রবল ব্যথা হয় তাহলে সেটাকে কিন্তু সাধারণ ঘা ভেবে উপেক্ষা করা মোটেই কাজের কাজ হবে না। ছবি- সংগৃহীত
6
7
এসব উপসর্গের সঙ্গে যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাহলে সতর্ক হন। দাঁত মাজা, ভাল করে মুখ ধোয়ার পরও যদি মুখে দুর্গন্ধ হয় তাহলেও সতর্ক হওয়া প্রয়োজন। ছবি- সংগৃহীত
7
7
যদি প্রাথমিক স্টেজে ওরাল ক্যান্সার ধরা পড়ে তবে সেই ক্ষেত্রে রোগীর বেঁচে থাকা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা ৮০ থেকে ৯০ শতাংশ বেড়ে যায়। এমনকী তিনি আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন। কিন্তু যত দেরি হবে, ততই ঝুঁকি বাড়বে।ছবি- সংগৃহীত