আজকাল ওয়েবডেস্কঃ তরুণীর সঙ্গে এ কী করলেন হনুমান,ভাইরাল ভিডিওর দৃশ্য হাসির খোরাক তৈরি করেছে নেটিদুনিয়ায়। হনুমানের সঙ্গে নাচ করার ইচ্ছে ছিল তরুণীর। সেই মতোই প্রাণীটির সামনে গিয়ে নাচতে শুরু করলেন তিনি। তরুণীর নাচ হয়তো পছন্দ হয়নি ওই প্রাণীটির। তাতেই যা করলেন হনুমান! তা নজর কেড়েছে নেটিজেনদের।
রোজ কত রকমের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। অনলাইনে জনপ্রিয়তা পেতে কত কিছুই না করে অনেকে। সম্প্রতি সমাজমাধ্যমে সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক তরুণীকে হনুমানের পাশে নাচতে দেখা যাচ্ছে। ছাদের ওপর দাঁড়িয়ে দিব্যি ওই তরুণী নাচছিলেন হনুমানের পাশে। পাঁচিলে বসা অবস্থায় হনুমানটিও নাচ দেখছিল ওই তরুণীর। হয়তো তরুণীর নাচ ভাল লাগেনি। ব্যাস এরপরেই ওই তরুণীর চুল ধরে টানে হনুমানটি।
দেখেই মনে হচ্ছে যেন প্রতিশোধ নেবে বলে তালে তালে ছিল প্রাণীটি।
