ধরনা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সময়ের আগেই, এপ্রিলের পরিবর্তে, মার্চ থেকেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা।
2
7
৭ মার্চ, সন্ধে থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। তবে দিন কয়েকের মাথায় অভিযোগ ওঠে, সকলে সেই টাকা পাচ্ছেন না। অভিযোগ, অ্যাপ্লিকেশন স্টেটাস সাকসেসফুল দেখানোর পরেও টাকা ঢোকেনি অ্যাকাউন্টে।
3
7
স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। আর ঠিক তার পরেই, বার্তা খোদ মুখ্যমন্ত্রীর। আলোচনা-চর্চার মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, সমস্ত যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে শুক্রবার বিকেলের মধ্যেই পৌঁছে যেতে হবে যুবসাথীর টাকা।
4
7
বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা। সেখান থেকেই এই বার্তা দেন তিনি। সাফ জানিয়ে দেন, যুবসাথী কিংবা খেতমজুরদের টাকা পৌঁছে দিতে হবে দ্রুত। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চাইছেন আদর্শ আচরণবিধি চাল্য হওয়ার আগেই, নয়া প্রকল্পগুলির কাজ শুরু করে দিতে।
5
7
যুব সাথী প্রকল্প প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্য বাজেট পেশের দিন জানা গিয়েছিল চলতি বছর ১৫ আগস্ট থেকেই চালু হবে 'বাংলার যুবসাথী' প্রকল্প। পরে, নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানা, আগস্ট নয়, এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প। পরে ধরনা মঞ্চ থেকে ঘোষণা করেন, এপ্রিলের বদলে, মার্চ থেকেই টাকা পাবেন আবেদনকারীরা।
6
7
উল্লেখ্য, মাধ্যমিক পাশ, ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড পেলেও এই ভাতা পাওয়ায় কোনও সমস্যা হবে না। তবে রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পে টাকা না পেলে, এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা। জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীই।
7
7
সঙ্গেই জানান, আগামী পাঁচ বছর মাসে দেড় হাজার টাকা করে পাবেন। তারপর আবার রিভিউ হবে। যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন।