আজকাল ওয়েবডেস্ক: বিমানবন্দরে এসির মধ্য ঘাম হচ্ছিল যুবকের। চালচলনে অস্থিরতা। সন্দেহ হতেই তাঁর ব্যাগে খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় ১৬টি বিষধর সাপ। চকোলেটের বাক্সের মধ্যে লুকনো ছিল সেগুলোই। ৩৪ বছরের যুবকের ব্যাগে তল্লাশি চালিয়েই পুলিশের চোখ ছানাবড়া। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, ব্যাংকক থেকে ফিরছিলেন ওই ব্যক্তি। গত ২৭ জুন মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়ে দরদর করে ঘামছিলেন। তাতেই সন্দেহ হয় পুলিশের। আবারও তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। অবশেষে তাঁর ব্যাগ থেকে ১৬টি ভিন্ন প্রজাতির বিষধর সাপ উদ্ধার হয়েছে। 

 

পুলিশ জানিয়েছে, যুবকের নাম লিনফোর্ড লিও। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি অ্যালবিনো প্রজাতির, দু'টি গার্টার প্রজাতির, ক্যালিফোর্নিয়া কিং প্রজাতির, পাঁচটি রাইনোসেরস ব়্যাট

ও একটি অ্যালবিনো ব়্যাট, কেনিয়ান স্যান্ড বোয়াস প্রজাতির সাপ। ব্যাংককের বিমানবন্দরে চোখ ধুলো দিতে পারলেও, মুম্বইয়ে এসেই তিনি ধরা পড়েন। 

 

বিমানবন্দরে যাতে ধরা না পড়েন, তার জন্য ব্যাগের মধ্যে চকোলেটের বাক্সে সাপগুলি রেখেছিলেন যুবক। পুরনো কাপড় দিয়ে বাক্সটি ঢাকা ছিল। কয়েক লক্ষ টাকায় দেশেই পাচার করার উদ্দেশ্য ছিল যুবকের‌। বিমানবন্দরে তাঁর চালচলনে সন্দেহ হতেই বড়সড় পাচার রুখতে দিল পুলিশ।