অস্কার ২০২৬: রেড কার্পেটে কেতাদুরস্ত ফ্যাশন, রইল নজরকাড়া তারকাদের ছবি
নিজস্ব সংবাদদাতা
১৬ মার্চ ২০২৬ ১৮ : ৫৫
শেয়ার করুন
1
9
২০২৬ সালের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেট ছিল ফ্যাশনের দুর্দান্ত প্রদর্শনী। ঝলমলে গাউন, ডিজাইনার পোশাক আর দামি গয়নায় তারকারা যেন একেকজন ফ্যাশনিস্তা৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে অ্যান হ্যাথাওয়ে—অনেকেই এ বছরের “বেস্ট ড্রেসড” তালিকায় জায়গা করে নিয়েছেন৷
2
9
অ্যান হ্যাথাওয়ে নজর কেড়েছেন স্ট্র্যাপলেস ভ্যালেন্তিনো মারমেইড গাউনে। কালো গাউনের ওপর সূক্ষ্ম ফুলের কাজের নকশা। ভারী হীরের গয়নায় রাজকীয় ছোঁয়া।
3
9
হলিউড তারকা নিকোল কিডম্যান হাজির হন হালকা গোলাপি রঙের গাউনে। গাউনের ওপর ছিল সিকুইন ও ফেদার ডিটেলিং, যা পুরনো নতুন ফ্যাশনের মেলবন্ধন।
4
9
এমা স্টোন বেছে নিয়েছিলেন লুই ভিতোঁর গাউন। এই গাউন বানাতে বহু ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।
5
9
রোজ বায়র্ন পরেছিলেন কালো ডিওর গাউন, যাতে সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি ছিল।
6
9
এল ফ্যানিং হাজির হন Givenchy-র ডিজাইন করা গাউনে। সূক্ষ্ম এমব্রয়ডারি কাজ আর হালকা রঙের পোশাকে তাঁকে লাগছিল মোহময়ী৷
7
9
ডেমি মুর রেড কার্পেটে হাজির হন গাঢ় সবুজ গুচ্চির গাউনে। ফেদার ডিটেলিং ও যৎসামান্য গয়নায় স্টাইল ছিল নজরকাড়া৷
8
9
দীর্ঘ বিরতির পর অস্কারের রেড কার্পেটে ফেরেন গুইনেথ প্যালট্রো। তিনি পরেছিলেন আইভরি রঙের জর্জিও আর্মানি গাউন।
9
9
গায়িকা-অভিনেত্রী তেয়ানা টেইলর নজর কেড়েছেন চ্যানেল-এর গাউনে। মুক্তো, ক্রিস্টাল ও ফেদার দিয়ে সাজানো এই পোশাক নিয়ে রেড কার্পেটে তুমুল হইচই।