আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ২২ জানুয়ারি। তার আগে পরিবেশবান্ধব গল্ফ কার্ট চালু হয়ে গেল সেখানে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে এই গল্ফ কার্টের ফলে দূষণ কমবে। প্রথম দফায় চারজন যাত্রীকে নিয়ে যেতে পারবেন এই গল্ফ কার্ট। এই গাড়ি ভারতেই তৈরি করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যাতে প্রবীণরা সহজে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করতেই এই উদ্যোগ চালু করা হল। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসে উত্তরপ্রদেশে ভিড় করেছেন। তাদের সকলের খেয়াল রাখাই এখন প্রশাসনের প্রধান কাজ। ইতিমধ্যেই ২০০ টি গাড়ি নামানো হয়েছে। এই গাড়িতে চড়ার জন্য যে ভাড়া বরাদ্দ করা হয়েছে তা হল প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত ২৫০ টাকা, ১৫ কিলোমিটার পর্যন্ত ৩৯৯ টাকা, ২০ কিলোমিটার পর্যন্ত ৪৯৯ টাকা এবং ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত ৯৯৯ টাকা।