আজকাল ওয়েবডেস্ক: ভারতে বসবাসকারী এক অস্ট্রেলিয়ান যুবকের শেয়ার করা একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ‘Aussie Bhai’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর অ্যান্ডি ইভান্স ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এক নিরিবিলি সমুদ্র সৈকত ভ্রমণ মুহূর্তেই রূপ নেয় এক অদ্ভুত ও মজার ঘটনার। তার কেন্দ্রবিন্দু একটি গরু! ভিডিওটির শুরুতেই দেখা যায়, সৈকতের বালির ওপর শুয়ে রোদ পোয়াচ্ছেন অ্যান্ডি। হাতে রয়েছে এক প্লেট ফ্রায়েড রাইস।

পরিবেশটা ছিল বেশ শান্তির। তবে হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হয় একটি গরু, যে অ্যান্ডির খাবার ও তার প্রতি প্রবল কৌতূহল দেখাতে শুরু করে। কিন্তু অবাক কান্ড হল এটাই, গরুটিকে হালকা কণ্ঠে সরে যেতে বলতেই বিস্ময়করভাবে সে ‘শোনে’ এবং থেমে যায়। এরপর আরও কয়েকটি গরু হেঁটে আসে সৈকতে, যেন সেটা তাদেরই এলাকা। আশেপাশের মানুষ বা ঢেউয়ের শব্দে একটুও বিচলিত নয় তারা।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aussie Bhai | Andy Evans (@theaussiebhai)