ইরান ইজরায়েলের সংঘাতের কারণে আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেল এবং গ্যাসের সংকট দেখা দিতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে ৬০ টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। এমনকী দেশজুড়ে ইনডাকশন ওভেন কেনার হিড়িক পড়ে গিয়েছে। আর তার মাঝেই এল সুখবর। এখন রান্নার গ্যাসে পেতে পারেন ৩০০ টাকা ছাড়। কিন্তু কীভাবে? কারাই বা পাবেন এই সুবিধা? ছবি- সংগৃহীত
2
6
যাঁরা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগী তাঁরা রান্নার গ্যাসে ৩০০ টাকা ছাড় পাবেন এখন। অর্থাৎ যেখানে সবাই ৯১৩ টাকা দিয়ে গ্যাস কিনছেন, সেখানে তাঁদের মাত্র ৬১৩ টাকা দিলেই হবে। ছবি- সংগৃহীত
3
6
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা ২০১৬ সালের মে মাসে শুরু হয়েছিল। এখানে প্রতি বছর ৩টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়। এই প্রকল্প মূলত গরীব পরিবারদের সাহায্য করার জন্য আনা হয়েছে। দেশজুড়ে প্রায় ১০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পান। ছবি- সংগৃহীত
4
6
প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগীরা বিনাপয়সায় এলপিজি কানেকশন পান। ফলে তাঁদের ডিস্ট্রিবিউটরকে কোনও টাকা দিতে হয় না। ছবি- সংগৃহীত
5
6
যাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাঁদের https://pmuy.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। এছাড়া কোনও কমন সার্ভিস সেন্টারে গিয়েও অফলাইনে আবেদন করা যাবে। ছবি- সংগৃহীত
6
6
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অবসাইট থেকে বর্তমানে জানা গিয়েছে, এলপিজি সিলিন্ডারের দাম যেখানে সর্বসাধারণের জন্য ৯১৩ টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগীরা ৩০০ টাকার ভর্তুকি পাবেন।ছবি- সংগৃহীত