পবিত্র রামাদান মাস চলছে। গোটা দিন উপোস করছে ইসলাম ধর্মাবলম্বীরা। সন্ধ্যার পর ইফতারে শরীর আর মন, দুইকে ঠান্ডা করতেই বানাতে পারেন এই ৪ পানীয়ের একটি। রইল রেসিপি। ছবি- সংগৃহীত
2
5
শসা মিন্ট কুলার: শসা টুকরো করে কেটে মিক্সিতে দিন। সঙ্গে দিয়ে দিন এক মুঠো মিন্ট পাতা আর সামান্য জল। সবটা ভাল করে পেস্ট করে নিন। এবার ছেঁকে কেবল রস বের করে নিন। তারপর এই রসের সঙ্গে চিনির সিরাপ, আর সামান্য জল মিশিয়ে নিন। ভাল করে সবটা মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন শসা মিন্ট কুলার। ছবি- সংগৃহীত
3
5
পিনা কোলাডা: এটা বানাতে আনারস কেটে টুকরো করে নিন। এবার সেগুলোকে মিক্সিতে দিন। সঙ্গে দিন ঠান্ডা নারকেলের দুধ, ঠান্ডা আনারসের রস, এক চামচ লেবুর রস। একটু আনারসের সিরাপ দিতে পারেন। এবার সবটা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে কয়েকটি বয়স, অল্প কুচানো নারকেল দিয়ে এই মিশ্রণ ঢেলে পরিবেশন করুন। উপরে ভ্যানিলাম ক্রিম দিয়ে চাইলে সাজাতে পারেন। ছবি- সংগৃহীত
4
5
মিন্ট মার্গারিটা: এটার জন্য মিক্সিতে দুই কাপ মিন্ট পাতা, লেবুর রস, চিনির সিরাপ, বরফ এবং স্প্রাইট ঢেলে ব্লেন্ড করে নিন। একটু বিটনুন দিয়ে দিন। ভাল করে ব্লেন্ড করে গ্লাসে বরফের টুকরো দিয়ে এই মিশ্রণ ঢেলে পরিবেশন করুন। ছবি- সংগৃহীত
5
5
স্ট্রবেরি লেমনেড: আগে দুই কাপ চিনি নিয়ে সেটা জলে গুলে চিনির সিরা বানিয়ে নিন। এবার বেশ কয়েকটি লেবুর রস বের করে আলাদা একটি পাত্রে রাখুন। নিন কয়েকটি মিন্ট পাতা। এবার দুই কাপ স্ট্রবেরি এবং আগে থেকে বানিয়ে রাখা চিনির সিরা মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার এটিকে একটি বড় জারে ঢেলে নিয়ে তাতে যোগ করে দিন আগে থেকে করে রাখা লেবুর রস। ভাল করে মিশিয়ে নিন। এবার গ্লাসে মিন্ট পাতা ক্রাশ করে কয়েক টুকরো বরফ দিয়ে এই মিশ্রণ ঢেলে দিন। ব্যাস তৈরি স্ট্রবেরি লেমনেড।ছবি- সংগৃহীত