টলিউডে জোর গুঞ্জন। দেবের ‘খাদান’ ছবিতে বলিউড থেকে অভিনেতা যোগ দিচ্ছেন। প্রথম থেকেই বরখা বিস্ত এই ছবিতে রয়েছেন। অর্থাৎ, ছবির পরিচালক সুজিত রিনো দত্তর বলিউড যোগ শুরু থেকেই। শোনা যাচ্ছে, শেষ পর্বের শুটে নাকি হিন্দি ছবির আরও এক পরিচিত মুখ অংশ নিতে চলেছেন। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তিনি পুরোপুরি অস্বীকার করেছেন।
দেব-এর এই ছবি ঘিরে প্রত্যাশা অনেক। শুরু থেকেই চর্চায় ‘খাদান’। এক, ছবির পটভূমিকা। অতি সম্প্রতি, কোনও ছবিতে কয়লাখনির জীবনযাত্রা দেখানো হয়নি। দুই, তারকার সমাহার। এই ছবিতে বরখা ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, ইধিকা পাল প্রমুখ। তিন, ছবিটির শুটিং কলকাতার পাশাপাশি আসানসোল, রানিগঞ্জ-সহ দেউচা পচামিতে। চার, এই প্রথম জুটি বাঁধছেন যিশু-দেব। ছবিতে বলিউড-যোগের কথা অস্বীকার করলেও পরিচালক জানিয়েছেন, প্রথম দুই পর্বের শুট শেষ। শেষ পর্বের শুট হবে কলকাতা, কয়লাখনি অঞ্চল মিলিয়ে। সবটাই হবে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর।
এবং এও জানিয়েছেন, এখনও দুটো চরিত্র ছবিতে ঢুকবে। একটি নারী, একটি পুরুষ। টলিউড বলছে, এই দুই চরিত্রের একটিতে দেখা যেতে পারে বলিউড অভিনেতাকে। ছবির দুই স্তম্ভ যিশু আর দেব। যিশু ছবিতে কীর্তনিয়া ‘মোহন দাস’। দুর্দান্ত শ্রীখোল বাজান। দেব পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ‘শ্যাম মাহাতো’। যিনি চাকরির খোঁজে আসবেন। এখানেই তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে বনি সেনগুপ্তের অভিনয় করার কথা ছিল। তিনি সরে যাওয়ায় উঠে আসে অমর্ত্য রায়ের নাম। এখবর, প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। তিনিও সরে দাঁড়ালে তাঁর বদলে যোগ দেন জন। অভিনেতা এর আগে দেবের সঙ্গে ‘গোলন্দাজ’, ‘প্রধান’ ছবিতে অভিনয় দিচ্ছেন।