পেশাগত পরিবর্তন, ভাবনায় স্বচ্ছতা, স্বাস্থ্য বিষয় সতর্কতা- দেখে নিন কার দিন কেমন যাবে?
নিজস্ব সংবাদদাতা
৩ এপ্রিল ২০২৬ ০৮ : ০০
শেয়ার করুন
1
13
পেশাগত দিক থেকে আসতে পারে পরিবর্তন, মানসিক ভাবনায় স্বচ্ছতা আসতে পারে। পরিবর্তনকে যত সহজ ভাবে মেনে নেবেন জীবনে অগ্রগতিও আসবে তত তাড়াতাড়ি। দেখে নিন আজ কার দিন কেমন যাবে?
2
13
মেষ: পেশাগত উন্নতির জন্য লক্ষ্য স্থির রাখা গুরুত্বপূর্ণ। মন খুলে কথা বললে সম্পর্কে সমস্যা দূর হতে পারে। আর্থিক বিনিয়োগ করলে চিহতাভাবনা করা প্রয়োজন।
3
13
বৃষ: পেশাগত দিক থেকে অত্যন্ত শুভ দিন৷ পরিশ্রমের ফল পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক সুন্দর হবে৷
4
13
মিথুন: সহকর্মীদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। বুঝেশুনে খরচ করুন৷ শরীরের যত্ন নিন৷
5
13
কর্কট: যে কোনও কাজ মন দিয়ে করার চেষ্টা করুন৷ পারিবারিক সহযোগিতায় অনেক বাধা কাটিয়ে উঠতে পারবেন৷ মনের কথা শুনুন৷
6
13
সিংহ: পেশাগত পরিসরে আত্মবিশ্বাস থাকলে উন্নতি হতে পারে। ভালবাসার ক্ষেত্রে গভীর অর্থবহ আলোচনা সম্পর্কের ভিত মজবুত করতে পারে৷ স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুষম খাবার খাওয়া জরুরি।
7
13
কন্যা: পেশাগত দিকে উন্নতি নিশ্চিত৷ নতুন দায়িত্বের প্রতি আপনার একাগ্রতা এবং খুটিনাটি বিষয় নজর দেওয়া প্রশংসিত হতে পারে৷ সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকুন৷ সঙ্গীর সঙ্গে সহজ ভাবে কথাবার্তা বলুন৷ সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাস বদলানো প্রয়োজন।
8
13
তুলা: দলগত কাজে সাফল্য আসতে পারে। বুঝে খরচ করুন, খরচের হিসাব রাখাও দরকার৷ ব্যক্তিগত আর পেশাগত কাজের মধ্যে ভারসাম্য রাখা জরুরি৷
9
13
বৃশ্চিক: ভাবনায় স্বচ্ছতা থাকবে৷ মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন৷ দীর্ঘমেয়াদি বিনিয়োগে সুফল মিলতে পারে৷
10
13
ধনু: সৃজনশীল ভাবনার কারণে পেশাগত উন্নতি হতে পারে৷ স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীরচর্চা করলে সুফল পাবেন৷
11
13
মকর: কথাবার্তার মাধ্যমে সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়বে৷ পরিবারের সঙ্গে সময় কাটান৷
12
13
কুম্ভ: দলগত কাজে বিশেষ ভাবনাচিন্তা আপনার উন্নতি করতে পারে। পেশাগত দিক থেকে উন্নতি হতে পারে৷ নতুন সুযোগ এলে কাজে লাগান।
13
13
মীন : বহুদিন পর মানসিক শান্তি পাবেন। সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভাল হবে৷ মনের কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া ভাল।