ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
2
7
সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৪২৪ কোটি টাকা, যা আগের অর্থবর্ষে ছিল ২৩,৬২২ কোটি টাকা। গত অর্থবছরের থেকে এই বৃদ্ধি ৬২.৬৬ শতাংশ বেশি।
3
7
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই সাফল্য নরেন্দ্র মোদি-র নেতৃত্বে ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিরক্ষা পাবলিক সেক্টর ইউনিটস (ডিপিএসইউ) মোট রপ্তানির ৫৪.৮৪ শতাংশ এবং বেসরকারি সংস্থাগুলি ৪৫.১৬ শতাংশ অবদান রেখেছে।
4
7
মূল্যমানের বিচারে ডিপিএসইউ-র রপ্তানি ২১,০৭১ কোটি টাকা এবং বেসরকারি সংস্থার রপ্তানি ১৭,৩৫৩ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় ডিপিএসইউ-র রপ্তানি ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে বেসরকারি খাতেও ১৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
5
7
বর্তমানে ভারত ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। একইসঙ্গে রপ্তানিকারক সংস্থার সংখ্যা বেড়ে ১২৮ থেকে ১৪৫-এ পৌঁছেছে। যা প্রায় ১৩.৩ শতাংশ বৃদ্ধি।
6
7
এই সাফল্য ভারতীয় প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহে এ দেশের ক্রমবর্ধমান উপস্থিতিকেও তুলে ধরছে।
7
7
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, রপ্তানিকারক সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত প্রতিরক্ষা উৎপাদনে বিশ্বের অন্যতম কেন্দ্র হয়ে ওঠার পথে দ্রুত এগিয়ে চলেছে।” সরকারের মতে, ব্যবসার পরিচালনা সহজীকরণ এবং রপ্তানিকারকদের সহায়তায় ধারাবাহিক উদ্যোগের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।