আজকাল গ্যাসের সংকটে অনেক বাড়িতে ইনডাকশন ব্যবহার করা হচ্ছে। এতে রান্না দ্রুত হয়, আগুনের ঝুঁকি কম থাকে এবং ব্যবহারও সহজ। কিন্তু অনেকেই জানেন না, সঠিকভাবে ব্যবহার না করলে ইনডাকশনে বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে।
2
10
কিছু সহজ নিয়ম মানলে কম বিদ্যুতে ভালভাবে রান্না করা সম্ভব।
3
10
ইনডাকশনে সব বাসন কাজ করে না। স্টিল, কাস্ট আয়রন বা ইনডাকশন-সেফ পাত্র ব্যবহার করা উচিত। যেসব পাত্রের তলা সমান (ফ্ল্যাট), সেগুলোতেই তাপ ভালভাবে ছড়ায়। যদি ভুল পাত্র ব্যবহার করেন, তাহলে রান্না ধীরে হবে এবং বিদ্যুৎ বেশি খরচ হবে।
4
10
ইনডাকশনের সাইজের সঙ্গে মিল রেখে পাত্র ব্যবহার করতে হবে। ছোট বার্নারে বড় পাত্র রাখলে বা উল্টোটা করলে তাপ ঠিকমতো কাজে লাগে না, ফলে শক্তির অপচয় হয়।
5
10
রান্নার সময় ঢাকনা ব্যবহার করা খুবই উপকারী। ঢাকনা দিলে ভেতরের তাপ বাইরে বেরতে পারে না, ফলে খাবার দ্রুত সেদ্ধ হয়। এতে সময় যেমন বাঁচে, তেমনই বিদ্যুৎও কম লাগে।
6
10
অনেকে পাত্র ধোওয়ার পর ভেজা অবস্থাতেই স্টোভে বসিয়ে দেন। এটা ভুল অভ্যাস। ভেজা পাত্রে তাপ ঠিকমতো কাজ করে না, ফলে বেশি বিদ্যুৎ লাগে। তাই রান্না শুরু করার আগে পাত্র ভালভাবে মুছে শুকনো করে নেওয়া উচিত।
7
10
ইনডাকশনে সাধারণত বিভিন্ন পাওয়ার বা তাপমাত্রা সেটিং থাকে। সবসময় হাই মোডে রান্না না করে প্রয়োজন অনুযায়ী কম বা মাঝারি তাপ ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় করা যায়।
8
10
আরেকটি ভাল কৌশল হল রান্না শেষ হওয়ার একটু আগেই ইনডাকশন বন্ধ করে দেওয়া। ইনডাকশনের তাপ কিছুক্ষণ থাকে, সেই তাপেই খাবার সেদ্ধ হয়ে যায়। এতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে।
9
10
স্টোভ পরিষ্কার রাখা খুব জরুরি। তেল-ময়লা জমে থাকলে তাপ ঠিকমতো কাজ করে না। নিয়মিত পরিষ্কার রাখলে স্টোভ ভালো কাজ করবে এবং বিদ্যুৎও কম লাগবে।
10
10
সবমিলিয়ে, কিছু ছোটখাটো অভ্যাস বদলালেই ইনডাকশনে কম বিদ্যুতে দ্রুত ও সহজে রান্না করা সম্ভব। এতে যেমন আপনার সময় বাঁচবে, তেমনই বিদ্যুতের বিলও কম আসবে।