২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধের শুরু থেকেই সোনার দাম কমতে শুরু করেছিল। চলতি বছরে জানুয়ারি মাসে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১.৯ লক্ষ টাকার কাছাকাছি ছিল। যা যুদ্ধের আবহে কমে ১.৩ লক্ষ টাকায় দাঁড়িয়েছিল।
5
11
সোনার দাম কমে যাওয়ার অন্যতম কারণ ছিল, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। যুদ্ধের আবহে সোনার চাহিদা কমে গিয়েছিল। বিনিয়োগকারীরা সোনায় আর বিনিয়োগ করছিলেন না।
6
11
কিন্তু গত কয়েকদিনে ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। ঘনিষ্ঠমহলের কাছে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থামাতে চান ট্রাম্প।
7
11
পাশাপাশি গত ২৪ বছরে প্রথমবার রাশিয়া প্রচুর সোনা বিক্রি করতে শুরু করেছে। বাজেট ঘাটতি মেটাতে রাশিয়া ন্যাশনাল ওয়েলথ ফান্ড তহবিল থেকে সোনা বিক্রি করে অর্থ সংগ্রহ করছে।
8
11
ব্যাঙ্ক অফ রাশিয়ার ভল্ট থেকে চলতি বছরে গত জানুয়ারি মাসে তিন লক্ষ আউন্স এবং ফেব্রুয়ারিতে আরও দু'লক্ষ আউন্স সোনা বিক্রি করেছে রাশিয়া।
9
11
ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের আবহে এই অনিশ্চয়তার জেরেই সোনার দামে ওঠানামা চলছেই। আগামী ৪ এপ্রিলের মধ্যে সোনার বাজার খানিকটা ক্ষয়ক্ষতি মেটাতে পারে।
10
11
ওয়াকিবহাল মহলের ধারণা, সোনার দাম আগামী এক সপ্তাহে খানিকটা বাড়তেও পারে অথবা সামান্য কমতেও পারে। তবে বিরাট বদল হবে না। সোনা কেনার সাধ্য থাকবে মধ্যবিত্তের।
11
11
পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি, মার্কিন ডলারের অবস্থানের ওপর নির্ভর করছে একটানা লাগামছাড়া হারে সোনার দাম বাড়বে কিনা। আগামী এক সপ্তাহে এর দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।