ভর সন্ধ্যায় তুমুল কালবৈশাখীর তাণ্ডব শুরু। দক্ষিণবঙ্গে যখন গলদঘর্ম দশা, উত্তরবঙ্গের জেলাগুলিতে তখন ঝেঁপে বৃষ্টি, ঝড়। এদিন সন্ধ্যায় জেলায় জেলায় জারি হল সতর্কতাও।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা পৌনে আটটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
3
9
আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।
4
9
আজ থেকে আগামী ৫ এপ্রিল, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট খানিকটা থাকবে। তীব্র গরমের পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলিতে।
5
9
আগামী রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
6
9
চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সতর্কতা আর কোনও জেলায় নেই। আগামী ৬ এপ্রিল থেকে আবারও একটানা কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে জেলায় জেলায়।
7
9
আগামী রবিবারের মতোই সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
8
9
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
9
আগামী রবিবারেও এই পাঁচ জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও সতর্কতা নেই।