মধুমাসে মধুরেণ সমাপয়েৎ! জল্পনায় জল ঢেলে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং-জ্যাকি ভগনানি। গোয়ার সমুদ্র সাক্ষী রেখে বিনোদন দুনিয়ায় আরও দুই তারকা গাঁটছড়া বাঁধলেন। পুষ্পবৃষ্টির মধ্যে মালাবদল সম্পন্ন হতেই বিশ্বজয়ের হাসি। নতুন বিয়ের গন্ধমাখা সেই ছবি রাকুল-জ্যাকিই সামাজিক পাতায় প্রকাশ করেছেন। এক ঘণ্টায় সেই ছবির দর্শক আট লক্ষ। ছবি দিয়ে নবদম্পতি বিবরণীতে লিখেছেন, ‘আমি থেকে আমরা। আজীবন চিরকাল।’
বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই বলিউড শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। উপস্থিত ছিলেন সস্ত্রীক বরুণ ধওয়ান, অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, এষা দেওল, ডেভিড ধওয়ান, আয়ুষ্মান খুরানা। বিয়ের বিশেষ ছবি তুলতে মুম্বই থেকে গোয়ায় পৌঁছে গিয়েছেন পাপারাৎজিরা। তাঁদের সাদরে অভ্যর্থনা জানিয়েছেন জ্যাকির মা-বাবা কুলবিন্দর সিং-রাজেন্দ্র সিং।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই বলিউড শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। উপস্থিত ছিলেন সস্ত্রীক বরুণ ধওয়ান, অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, এষা দেওল, ডেভিড ধওয়ান, আয়ুষ্মান খুরানা। বিয়ের বিশেষ ছবি তুলতে মুম্বই থেকে গোয়ায় পৌঁছে গিয়েছেন পাপারাৎজিরা। তাঁদের সাদরে অভ্যর্থনা জানিয়েছেন জ্যাকির মা-বাবা কুলবিন্দর সিং-রাজেন্দ্র সিং।
View this post on Instagram