গরমে স্বস্তি পেতে ফ্যানের পাশাপাশি অনেকেই এসি ব্যবহার করেন। কেউ আবার কেবল এসি চালান যাতে ঘর দ্রুত এবং ভাল করে ঠান্ডা হয়। কেউ আবার এসি, ফ্যান একসঙ্গে চালান যাতে এসির উপর বেশি চাপ না পড়ে। কিন্তু দ্বিতীয়টা করলে কি আখেরে কোনও লাভ হয়? বিদ্যুৎ বাঁচে? না হিতে বিপরীত হয়, অর্থাৎ বিল বাড়ে? ছবি- সংগৃহীত
2
6
হ্যাঁ, এসি এবং ফ্যান একসঙ্গে ব্যবহার করলে কম বিদ্যুৎ খরচ হয়। ফ্যানের হাওয়া এসির ঠান্ডা বাতাসকে সারা ঘরে ছড়িয়ে দিতে সাহায্য করে। এর ফলে এসির উপর বেশি চাপ পড়ে না। ছবি- সংগৃহীত
3
6
আবার এসি এবং ফ্যান একসঙ্গে চালালে বেশি ঠান্ডা লাগে বলে এসির তাপমাত্রা একটু বাড়িয়ে রাখা যায়। এতেও বিদ্যুতের খরচ কমে। ছবি- সংগৃহীত
4
6
বিশেষজ্ঞদের মতে, আপনি যদি এক ডিগ্রিও তাপমাত্রা বাড়ান তাহলে ৬ শতাংশ বিদ্যুৎ বাঁচাতে পারবেন। মাসে ১৫-২০ শতাংশ কম বিল আসবে এতে। ছবি- সংগৃহীত
5
6
শুধু তাই নয়, ফ্যান এবং এসি একসঙ্গে চালালে ঘর বেশ আরামদায়ক থাকে। অতিরিক্ত কনকনে ঠান্ডা হয় না আবার গরম লাগে না। এয়ার সার্কুলেশন ভাল হয়। ছবি- সংগৃহীত
6
6
এসি এবং ফ্যান একসঙ্গে চালালে এসির মেন্টেনেন্স খরচ কমে। আয়ু বাড়ে এই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের। ছবি- সংগৃহীত