মহিলারা গর্ভবতী কিনা সেটা জানার জন্য প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করে থাকেন। সেখানে দুটো লাল রঙের দাগ দেখা গেলে বোঝা যায় যে তিনি গর্ভবতী। কিন্তু জানেন পুরুষরাও যদি কখনও এই পরীক্ষা করান তাহলে তাদের টেস্টও পজিটিভ আসতেই পারে। আর যদি সেটা হয় এর অর্থ কী জেনে নিন। ছবি- সংগৃহীত
2
5
প্রেগন্যান্সি টেস্ট মূলত এইচসিজি হরমোন ডিটেক্ট করে। সেটা ধরা পড়লে বোঝা যায় সেই মহিলা গর্ভবতী কারণ এই হরমোন গর্ভাবস্থায় তৈরি হয়। তবে এই হরমোন কখনও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পুরুষদের মধ্যেও তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
3
5
পুরুষদের কোনও টেস্টিকুলার টিউমার হলে এই এইচসিজি হরমোন উৎপাদন হয়। আর সেই কারণেই তখন তাঁরা প্রেগন্যান্সি টেস্ট করালে সেটা পজিটিভ আসে। ছবি- সংগৃহীত
4
5
পুরুষরা প্রেগন্যান্সি টেস্ট করানোর পর যদি সেটা পজিটিভ আসে, সেই রেজাল্ট নিয়ে হাসি মশকরা করার বদলে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা একটা বড়সড় লক্ষণ হতে পারে বিপদের। ছবি- সংগৃহীত
5
5
কোনও পুরুষ প্রেগন্যান্সি টেস্ট করানোর পর যদি পজিটিভ রেজাল্ট পান তবে তাঁর উচিত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। হতে পারে তাঁর ক্যানসার হয়েছে, আবার হরমোনাল কোনও সমস্যাও হতে পারে।ছবি- সংগৃহীত