মে মাসের প্রথম সপ্তাহেই টানা দু'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশজুড়ে ব্যাঙ্কে ছুটি তো থাকবেই। পাশাপাশি কলকাতায় টানা দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
2
9
আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ৪ থেকে ১০ মে পর্যন্ত টানা দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতায়।
3
9
ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে, তড়িঘড়ি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহে দেশের অধিকাংশের বেশি শহরে একদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
9
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ৯ মে ও ১০ মে কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটির নোটিশ আগেই জারি করা হয়েছে।
5
9
৯ মে, রবীন্দ্রজয়ন্তী। পঁচিশে বৈশাখে প্রতি বছর কলকাতায় সব ব্যাঙ্ক বন্ধ থাকে। ৯ মে শনিবার কলকাতায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
9
১০ মে রবিবার। রবিবার দেশজুড়েই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই অনুযায়ী কলকাতা-সহ গোটা বাংলায় এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
9
আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য মে মাসে মোট ১৩টি সরকারি ছুটির তালিকা করেছে। এর মধ্যে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের মতো নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলিও রয়েছে।
8
9
১৬ মে সিকিমের প্রতিষ্ঠা দিবস হওয়ায় গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিনে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
9
9
২৭ মে বকরি ইদে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৮ মে বকরি ইদের জন্য জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।