৫ মে থেকে শুরু হল বড় মঙ্গলবার। পরপর ৪ সপ্তাহ চলবে এই বড় মঙ্গলবার, তার প্রথমটি আজই। সনাতন ধর্মে এই বড় মঙ্গলবারের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এই সময় দেশজুড়ে বজরংবলীর পুজো হয় ধুমধাম করে। ছবি- সংগৃহীত
2
6
লখনউয়ে অবস্থিত শ্রী সংকট মোচন হনুমান মন্দিরকে হনুমান সেতু মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দির অত্যন্ত জাগ্রত বলে মনে করেন ভক্তরা। মনে করা হয় এখানে যা প্রার্থনা করা হয় সেটা সফল হয়। ছবি- সংগৃহীত
3
6
এই মন্দিরে বজরংবলীর অষ্টসিদ্ধির দাতা এবং রুদ্র অবতারে বিরাজ করেন। এখানে হনুমানজির সাদা মূর্তি রয়েছে। এখানে ভক্তরা এসে সাদা কাগজে নিজেদের মনের কথা লিখে সেটা হনুমানজিকে অর্পণ করেন। ছবি- সংগৃহীত
4
6
লোককথা অনুযায়ী ১৯৬০ সালে গোমতী নদীর জলস্তর এত বেড়ে গিয়েছিল যে শহর ডুবে যাওয়ার জোগাড় হয়েছিল। বিপদ বাড়ছিল। তখন নদীর উপর একটি ব্রিজের খুব প্রয়োজন ছিল। কিন্তু যতবার চেষ্টা করা হচ্ছিল, ততবারই ব্রিজ ভেঙে যাচ্ছিল। ছবি- সংগৃহীত
5
6
সেই সময়ই বিরাট কোহলি, অনুষ্কা শর্মা যে নিম করোলি বাবার ভক্ত তিনি এই ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে হনুমানের মন্দির বানানোর বুদ্ধি দেন। সেই মন্দির বানানোর পরই নাকি ব্রিজ সফল ভাবে নির্মাণ করা যায়। সেই জন্যই এই মন্দিরকে হনুমান সেতু মন্দিরও বলা হয়। ছবি- সংগৃহীত
6
6
এই সময় অর্থাৎ বড় মঙ্গলবারের সময় ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দিরে। সাড়ম্বরে চলে পুজো অর্চনা। ছবি- সংগৃহীত