২০৬ আসনে পশ্চিমবঙ্গে রাজ করছে গেরুয়া শিবির। ৪ মে খেলা ঘুরিয়ে বাংলার রাজনৈতিক মঞ্চে উঠেছে গেরুয়া ঝড়। এই পরিবর্তনে বিজেপিকে সমর্থন করে বঙ্গে আহ্বান জানিয়েছেন টলিপাড়ার বহু তারকা। এক নজরে দেখে নিন তালিকায় কারা আছেন।
2
10
জিৎ সাধারণত রাজনীতি থেকে দূরেই থাকেন। তবে বিজেপির জয়ে সমাজমাধ্যমে লিখেছেন, 'বাংলার ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায়। এই ঐতিহাসিক জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। এই জয় যেন অগ্রগতি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করে।'
3
10
অঙ্কুশ হাজরা সমাজমাধ্যমে লিখেছেন, 'এটাই তো গণতন্ত্রের আসল মজা। এই জয়ের জন্য অভিবাদন। বাংলার উন্নতি হোক, বাংলার মানুষ ভাল থাকুক। স্বাগত বিজেপি।'
4
10
মিমি চক্রবর্তী পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের জয়ের খবর স্টোরিতে ভাগ করে লিখেছেন, 'এই জয় যেন বড্ড নিজের মনে হচ্ছে। যদিও কোনও জয়ের আনন্দ আপনার ক্ষতিটা মুছতে পারবে না।'
5
10
যশ দাশগুপ্ত লেখেন, 'এটা বিজেপির এক বিশাল জয়। বাংলা এখন পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত। অভিনন্দন, গণতন্ত্রের জয় হয়েছে।'
6
10
প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছেন, 'আসুন ধর্মীয় যুদ্ধকে দূরে সরিয়ে রেখে অগ্রগতির জন্য একটা সুন্দর সমাজ গড়ে তুলি।'
7
10
জিতু কামাল লেখেন, "মন থেকে শুভেচ্ছা জানাই বিজেপিকে, এই গণতন্ত্রের উৎসবে জয়ের জন্য। এই জয়ের মুহূর্তে আমার শুভেচ্ছা রইল।'
8
10
রোহন ভট্টাচার্য লিখেছেন, 'ক্ষমতা বদলায়, মানুষ থেকে যায়; আসুন আমরা অগ্রগতি ও শান্তির প্রত্যাশা করি।'
9
10
সৈয়দ আরেফিন সমাজমাধ্যমে বিজেপির হয়ে নিজের প্রচারের কিছু ছবি ভাগ করেছেন। সঙ্গে লিখেছেন, 'এই জয় গণতন্ত্রের জয়।'
10
10
পরিচালক শুভ্রজিৎ মিত্র লেখেন, 'এখানে কোনও নিষেধাজ্ঞার সংস্কৃতি থাকবে না; শুটিংয়ের জন্য নির্দিষ্ট সংখ্যক লোকবলের কোনও বাধ্যতামূলক নিয়ম থাকবে না; চলচ্চিত্র মুক্তির সময়সূচির উপর কোনও বিধিনিষেধ আরোপ করা হবে না। যেকোনও ধরনের সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে কেবল সেইসব সক্রিয় পেশাদারদেরই অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে, যাঁরা কোনও রাজনৈতিক পদে আসীন নন। এছাড়া, বিদায়ী রাজনৈতিক দলের কোনও সদস্যকেই দলবদল করে নতুন শাসনামলে যোগ দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণের সুযোগ দেওয়া হবে না। আমরা টলিউডকে আবারও এই শিল্পের সেরা অবস্থানে পৌঁছে দেব। নির্মাতা ও শিল্পীরা যেন যেকোনও ধরনের স্বার্থান্বেষী হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করা হবে। তাঁদের কেবল আমাদের মাতৃভূমির প্রতি নিঃশর্ত আনুগত্য বজায় রাখতে হবে। জয় হিন্দ।'