সলমন খানের হাত থেকে ট্রফি, নগদ পুরস্কার আর গাড়ির চাবি পাওয়ার পর মুনাওয়ার ফারুকির মুখটা দেখেছেন? হাসির বাঁধ ভেঙেছিল যেন! মনে মনে নির্ঘাৎ গেয়েছেন, ‘আজ ম্যায় উপর আসমা নীচে...’। ‘বিগ বস ১৭’-কে ঘিরে আপাতত এরকমই মিষ্টিমধুর জল্পনা। নানা মানসিকতার মানুষের সঙ্গে ১০০ দিন ধরে দিনযাপন। এবং শেষপর্যন্ত টিকে থাকা! চাট্টিখানি কথা নয়। বহু ওঠাপড়া। অনেক মান-অভিমান, ঝগড়াঝাঁটি। ‘বিগ বস’-এর থেকে বকুনি, শাস্তি পাওয়া। সব মিলিয়ে রোমাঞ্চকর যাত্রা। আর নিজেকে প্রমাণ করা। মুনাওয়ার পেরেছেন। তাই তাঁকে ঘিরে অনুরাগীদের আলাদা একটা ভাললাগার বলয় তৈরি হয়েইছিল।
কাদের পিছনে ফেলে শীর্ষে পৌঁছলেন? তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন মুন্নারা চোপড়া, অঙ্কিতা লোখান্ডে, অরুণ মাশেত্তে, অভিষেক কুমার। এঁদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে অভিষেক, মুন্নারা। প্রথমে বাদ পড়েন অরুণ, অঙ্কিতা ও মান্নারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন অভিষেক ও মুনাওয়ার। শেষ পর্বে করম রাজপাল এবং তৃপ্তি মিশ্র তাঁদের নতুন শো ‘কয়ামত সে কয়ামত তক’ প্রচার করতে ‘বিগ বস ১৭’-এর সেটে এসেছিলেন।
‘বিগ বস ১৭’-য় ছিলেন অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন, নীল ভাট, ঐশ্বর্য শর্মা, ইশা মালভিয়া, সানা খান, রিঙ্কু ধাওয়ান, সানি আর্য, খানজাদি, সোনিয়া বনসাল, অনুরাগ ডোভাল, জিগনা ভোরা, মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া, অরুণ মাশেত্তি, নাভিদ সোলে এবং অভিষেক কুমার। পরে ‘কে’ পপ গায়ক আওরা, মানস্বী মামগাই, সমর্থ জুরেল এবং আয়েশা খান ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে যোগ দেন।