এ যেন উল্টো পুরাণ! এতদিন মা বা বাবা, অন্তত পরিবারের কেউ সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলে তাঁর উত্তরসূরি কেউ ইন্ডাস্ট্রিতে আসতেন। তারকাদের সন্তানরা বাকিদের তুলনায় খানিক হলেও বেশি সুবিধা পান। বারবার উঠে আসে নেপোটিজম বা স্বজনপোষণের প্রসঙ্গ। এই প্রথমবার, কোনও অভিনেতার হাত ধরে তাঁর মা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। আর সেই অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা। তিনি নিজেই এদিন এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
অঙ্কুশ হাজরা এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্ক্রিপ্ট হাতে কালো পাঞ্জাবি পরে একটি ঘরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে তাঁর মা তাঁর ঠিক পাশেই সবুজ রঙের একটি শাড়ি এবং ম্যাজেন্টা রঙের ব্লাউজ পরে স্ক্রিপ্ট দেখছেন। দুজনের মুখেই হাসি। মাকে জড়িয়ে একটি ছবিও পোস্ট করেছেন অভিনেতা।
এদিন এই ছবিগুলো পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'প্রথম বার মা এর সাথে অ্যাড শুট করছি। ১৬ বছর ধরে কাজ করছি আসল ট্যান্ট্রাম কাকে বলে আজ বুঝলাম।' তিনি এদিন আরও লেখেন, 'ইন্ডাস্ট্রিতে তোমায় স্বাগত আমার নেপো মা।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
অঙ্কুশ হাজরা এদিন এই পোস্টটি করতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা। মন্তব্য জড়িয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, প্রমুখ। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় লেখেন, 'এটা সেরা।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)
প্রসঙ্গত, মঙ্গলবার টলিপাড়ার শুটিং ফ্লোরে তালা বন্ধ ছিল। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের ডাক দিয়েছিল ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। টলিউডের সদস্যরা এদিন টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েত হন। তবে এই মিটিং-এ দেখা যায়নি অভিনেতা অঙ্কুশ হাজরাকে। যদিও তিনি সমাজমাধ্যমে রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর প্রতিবাদ করেছিলেন, তাহলে কেন এদিন উপস্থিত ছিলেন না অঙ্কুশ? নিজেই যদিও সমাজমাধ্যমে মিটিং-এ অনুপস্থিতির কারণ জানিয়েলেন অঙ্কুশ। অভিনেতা লেখেন, 'টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত 'আর্টিস্ট ফোরাম/ফেডারেশন'-এর সভায় উপস্থিত থাকতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। হঠাৎ একটি পারিবারিক চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার কারণে আমার পক্ষে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি। এই বিশেষ আলোচনায় উপস্থিত থাকতে না পারা আমার জন্য সত্যিই অনুতাপের বিষয়। আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি এবং শিল্পী ও কুশলীদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সভায় যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর প্রতি আমার পূর্ণ সমর্থন রইল।'
প্রসঙ্গত, অঙ্কুশ হাজরাকে দর্শক শেষবার 'নারী চরিত্র বেজায় জটিল' ধারাবাহিকে দেখেছেন। তাঁর বিপরীতে ছিলেন ঐন্দ্রিলা সেন। বক্স অফিসে মোটের উপর ভালই ব্যবসা করেছিল ছবিটি।