ভোর থেকে আকাশের মুখভার। কালো মেঘে ঢাকল আকাশ। বৃহস্পতিবার সকালেই দুর্যোগের ঘনঘটা জেলায় জেলায়। ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি। একাধিক জেলায় সতর্কতাও জারি করল হাওয়া অফিস।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
এই আট জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আট জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
10
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে শহরে।
5
10
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
10
আগামিকাল শুক্রবার বিক্ষিপ্তভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
7
10
আগামী মঙ্গলবার ও বুধবার আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দু'দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এবং আগামী বুধবার মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রপাত, শিলাবৃষ্টি, মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
10
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
10
10
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে এবং শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।