আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

ব্লকবাস্টার, তারপরও আইনি গেরোয় 'ধুরন্ধর ২'! কেন? 

বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে 'ধুরন্ধর ২'। ভারতীয় বক্স অফিসেও ১০০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবি। কিন্তু তাই বলে আইনি গেরো এড়াতে পারল না। জানা গিয়েছে আদিত্য ধরের প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছে ত্রিমূর্তি ফিল্ম। কেন অভিযোগ করেছে? কারণ বি৬২ স্টুডিও তাদের এই ছবিতে অনুমতি না নিয়েই 'হাম পেয়ার করনে ওয়ালে' গানটি ব্যবহার করেছে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া 'ত্রিদেব' ছবির গান্ট এটি। সেই ছবির প্রযোজনা করেছিল ত্রিমূর্তি ফিল্মস। তাই তাদের অনুমতি ছাড়াই 'ধুরন্ধর ২' ছবিটিতে গানটি ব্যবহার করায় তারা অভিযোগ দায়ের করেছেন। 

রাবণকে ভাল মানুষ হিসেবে দেখানো হবে 'রামায়ণ' -এ! 

যবে থেকে আমেরিকায় 'রামায়ণ' ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে তবে থেকে এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবিটিতে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর, সীতা হয়েছেন সাই পল্লবী। যশকে দেখা যাবে রাবণ হিসেবে। তবে 'রামায়ণ' ছবিতে রাবণকে দুষ্টু হিসেবে দেখাবো হবে না বলেই জানিয়েছেন পরিচালক। বরং তিনি যে একজন দারুণ যোদ্ধা, সঙ্গীতকার, পণ্ডিত ছিলেন সেসব দেখানো হবে। বাদ যাবে না তিনি রাজা হিসেবে কতটা ভাল ছিলেন সেটা দেখানো। খল চরিত্র নয়, বরং রাবণের চরিত্রের যে আরও নানা দিক রয়েছে সেগুলোকে তিনি এই ছবিতে তুলে ধরবেন। 

সঞ্জয়ের মায়ের জন্যই তাঁর স্বামী আরকে ফ্যামিলি ট্রাস্ট তৈরি করেছিলেন, দাবি রানি কাপুরের

সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর থেকে তাঁর বিপুল সম্পত্তি নিয়ে যেন বিতর্ক থামছেই না। সম্প্রতি সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব প্রয়াত ব্যবসায়ীর মা রানি কাপুরকে তাদের পরিবারের ট্রাস্ট থেকে সরিয়ে দিয়েছেন। গত ২৫ মার্চ থেকে এত লাগু হয়েছে। এরপর এদিন রানি কাপুর জানিয়েছেন তাঁর স্বামী এই ট্রাস্ট তাঁর জন্যই বানিয়েছিলেন। কিন্তু এখন তিনিই এই ট্রাস্টের সদস্য নন আর!