নিজস্ব সংবাদদাতা: গোটা টলিউড ইন্ডাস্ট্রি পাড়ি দিয়েছিল আমেরিকায়। বিদেশের মাটিতে সম্মানিত হল এদেশের নানা সৃষ্টি। প্রতি বছরই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এন এ বি সি)-এর ডাকে এক জমজমাট আয়োজন হয়। এবারেও সেই আয়োজনে সামিল হয়েছিলেন টলিপাড়ার তারকারা। গায়িকা-নায়িকা থেকে লেখক, পরিচালক, বাদ যাননি ওপার বাংলার তারকারাও। সকলের সঙ্গে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও।
বিদেশের মাটিতে রথযাত্রার দিন হোটেলের ঘরে জগন্নাথ পুজো করতে দেখা গিয়েছিল ইমনকে। এবার মার্কিন মুলুকে গিয়ে জ্বরের কবলে পড়লেন গায়িকা। কিন্তু জ্বর সারানোর জন্য পেয়ে গেলেন নতুন সঙ্গীকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জানালেন সেই কথা।
সোশ্যাল মিডিয়ায় ইমন লেখেন, "মার্কিন মুলুকে আসলে জ্বরঠোসা আমার হবেই। ভেতর ভেতর জ্বর। তাই লোকে বোঝেনা। বেশ দুর্বল লাগে এইসময়। আমাদের প্রতিবেশী অসাধারণ একজন মানুষ। বাড়ি থেকে বেশ অনেকদিন বাইরে থাকায় বুলি (সারমেয়)-র জন্য বড্ড মন খারাপ। এখানে হঠাৎ দেখি এই ম্যাডাম। ওর নাম জিনজার। বাংলায় জিনজু বলে ডাকলেও দিব্ব্যি ল্যাজ নাড়ায়। চলে গেলাম ওর কাছে। আদর করে দিতেই ব্যস, জ্বর গায়েব।"
লেখার সঙ্গে ইমন সেই আদুরে ছবিও ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যেখানেই যান না কেন, পশুপ্রেমী বলে নিজের আশেপাশে এভাবেই ভাল থাকার রসদ খুঁজে নেন ইমন।