ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাতটা থেকে কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।
2
6
সোনারপুর দক্ষিণে কামরাবাদ বয়েজ স্কুলে সকাল সাতটা থেকেই ভোটারদের লম্বা লাইন। ভোটগ্রহণ শুরু হতেই তড়িঘড়ি ভোটকেন্দ্রে হাজির স্থানীয়রা।
3
6
কাশিপুর বেলগাছিয়া বিধানসভা এলাকাতেও সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির সিঁথি হাই স্কুলে সকালবেলাতেই ভোট দেওয়ার জন্য লম্বা লাইন।
4
6
পূর্ব বরিষা হাইস্কুলেও এদিন সাতসকালেই ভোটকেন্দ্রে হাজির বহু বয়স্ক মানুষ। এই কেন্দ্রেও সাতসকালে ভিড় লক্ষ করা গেছে।
5
6
অন্যদিকে দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আঁটসাঁট নিরাপত্তা। এই বুথেই একাধিক হেভিওয়েট প্রার্থী ও রাজনৈতিক নেতারা ভোট দেবেন আজ।
6
6
দমদম বিধানসভা কেন্দ্রের দমদম জিএসএফপি স্কুলে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এই ভোট কেন্দ্রে চারটে বুথ রয়েছে ১১১/১১২/১১৩/১১৪। এই চারটি বুথের মধ্যে সকালে ১১৩ এবং ১১৪ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। পরবর্তীকালে ১১৩ ইভিএমটি ঠিক করা হলেও ১১৪ নম্বর বুথে ইভিএম এক ঘণ্টা পরেও এখনও ঠিক করা হয়নি। তাই ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে।