দীপিকা পাড়ুকোনের মন্তব্য নিয়ে রণবীর সিংয়ের কোনও সমস্যা নেই। যত সমস্যা সাধারণ মানুষের! তাঁরা নায়িকার চরিত্র হননে এতটাই মেতেছেন যে প্রথমে করণ জোহর পরে কংগ্রেস মুখাপাত্র সুপ্রিয় সৃনাতে প্রকাশ্যে সমর্থন জানালেন তারকা দম্পতিকে। করণের ‘কফি উইথ করণ ৮’ সিজনের প্রথম অতিথি ছিলেন তাঁরা। সেখানেই দীপিকা অকপটে জানান, রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পরে তাঁর জীবনের অনেকগুলো দিন অন্ধকারময়। সেই ভীতি প্রতিদিন তাঁকে তাড়া করে ফিরেছে। তাই ‘গল্লি বয়’-এর সঙ্গে ডেট করার সময়েও তিনি প্রতিশ্রুতিবদ্ধ হননি। এবং এই স্বাধীনতা তিনি নায়ককেও দিয়েছিলেন। এখানেই তীব্র আপত্তি নেটব্যবহারকারীদের। তাঁরা একাধিক সম্পর্কের ধুয়ো তুলে সামাজিক মাধ্যমে অশ্লীল মিমের বন্যা বইয়ে দিয়েছেন। তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সৃনাতে ধিক্কার জানিয়ে লেখেন, ‘আমরা কী হয়ে গিয়েছি’?
করণের এই শো তারকাখচিত। সঞ্চালকের প্রশ্ন তাঁদের ব্যক্তিগত খবর প্রকাশ্যে নিয়ে আসে। তাঁরাও আড্ডা দিতে দিতে অর্গলহীন হয়ে পড়েন। তেমনই ঘটেছে রণবীর-দীপিকার ক্ষেত্রেই। বরাবর নিজেকে নিয়ে কোনও রাখঢাক রাখেননি নায়িকা। এদিনও তাই। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া, বলিউডের ‘ক্যাসানোভা’র সঙ্গে প্রেম, বিচ্ছেদ, অবসাদে ডুবে যাওয়া নিয়ে বহুবার কথা বসেছেন। এদিন তিনি সেই কথাপ্রসঙ্গেই জানান, রণবীরের আগে তিনি বিয়ের কথা তোলেননি। বিয়ের প্রস্তাব না দেওয়া পর্যন্ত তাঁরাও পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। যদিও পর্দার ‘আলাউদ্দিন খিলজি’ই তখন তাঁর মনজুড়ে। এই কথা শুনেই ‘গেল গেল’ রব তুলেছেন বাকিরা। তাঁরা দীপিকার চরিত্রের দিকে আঙুল তুলেছেন। পরকীয়ার গন্ধও পেয়েছেন। বদলে ঘৃণা উগরে দিয়েছেন সামাজিক মাধ্যমে।
?ref_src=twsrc%5Etfw">October 30, 2023

What have we become?
— Supriya Shrinate (@SupriyaShrinate)
A couple sits together on a talk show and talks about their relationship, their marriage, their courtship.
A young woman, who is a super achiever talks about her struggles with mental health - she actually emboldens many more to deal with this unspoken… pic.twitter.com/chn0dFTxDGTweet by @SupriyaShrinate
এখানেই ধিক্কার সুপ্রিয়র। তাঁর যুক্তি, যে মানুষ অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস দেখান, অন্যদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখান, তিনি কতটা সৎ হলে নিজেদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে পারেন? কারও এই গুণগুলো চোখে পড়ল না! সবাই অতীত খুঁড়ে তাঁর কলঙ্ক খুঁজতে ব্যস্ত।