দেশজুড়ে রেকর্ড গরম ও তীব্র দাবদাহের জেরে বিপর্যস্ত জনজীবন। দেশের বহু জায়গায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এ বার পড়ুয়াদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল দেশের বিভিন্ন রাজ্যের সরকার ও জেলা প্রশাসন। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনের মতো স্বাস্থ্যঝুঁকি এড়াতে কোনও কোনও স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। আবার কোথাও ক্লাসের সময়সীমা বদলে দেওয়া হয়েছে।
2
10
উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তার পরই স্কুলগুলিকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে শুরু করেছে প্রশাসন।
3
10
উত্তরপ্রদেশ: প্রচণ্ড গরমের কারণে রাজ্যের গাজিয়াবাদের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল আগামী ২৩ মে থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক রবীন্দ্র কুমার মান্দার। তবে আগে থেকে নির্ধারিত সিবিএসই বোর্ডের পরীক্ষাগুলি যথাসময়ে চলবে। আবহাওয়া দপ্তরের বারবার সতর্কতা সত্ত্বেও বহু স্কুল ছুটি না দেওয়ায় কড়া পদক্ষেপ নিয়েছেন লখনউয়ের জেলাশাসক বিশাক জি। তিনি ২২ মে থেকেই সমস্ত বোর্ডের স্কুলে অবিলম্বে গরমের ছুটি ঘোষণা করেছেন। এর আগে নয়ডা এবং গাজিয়াবাদে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
4
10
বিহার (পটনা): পটনার জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্লাস চলবে শুধুমাত্র সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। যাতে পড়ুয়াদের দুপুরের তীব্র গরমের মুখোমুখি হতে না হয়।
5
10
পশ্চিমবঙ্গ: তীব্র গরমের কারণে রাজ্য সরকারের নির্দেশনায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে আগামী ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি জারি রয়েছে।
6
10
দিল্লি: রাজধানীতে আগামী ১১ মে থেকে ১ জুলাই পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
7
10
রাজস্থান ও হরিয়ানা: রাজস্থানে ১৭ মে থেকে ২০ জুন এবং হরিয়ানায় ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
8
10
পঞ্জাব: ২৫ মে থেকে পঞ্জাবের স্কুলগুলিতে ছুটি পড়েছে। যা চলবে ১ জুলাই পর্যন্ত।
9
10
ছত্তিশগড়: এই রাজ্যে চলতি বছরে দীর্ঘদিন গরমের ছুটি দেওয়া হয়েছে। ২০ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
10
10
ওড়িশা, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ: ওড়িশায় তীব্র গরমের কারণে গত ২৭ এপ্রিল থেকেই ছুটি এগিয়ে আনা হয়েছিল। অন্যদিকে, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে গত ২৪ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ছুটি কার্যকর রয়েছে।