সাম্প্রতিক ইতিহাসে ব্যাপক দাম বৃদ্ধির পর ব্যাপক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, সেই সঙ্গে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং মার্কিন বন্ডের ক্রমবর্ধমান ইল্ডের কারণে শনিবার ভারতে সোনার দাম কমছে।
2
11
ডলার শক্তিশালী হলে বিশ্বব্যাপী ক্রেতাদের জন্য সোনার দাম বেড়ে যায়, যার ফলে আন্তর্জাতিক চাহিদা হ্রাস পায় এবং স্থানীয়ভাবে অভ্যন্তরীণ বাজারে দাম কমতে থাকে।
3
11
মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার স্থিতিশীল থাকার বা কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি পরিবর্তন হওয়ার প্রত্যাশা সোনার মতো অনুৎপাদনশীল সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়।
4
11
বিশ্ব সংঘাতে উত্তেজনা হ্রাসের মাঝেমধ্যে ইঙ্গিত সোনার মতো নিরাপদ আশ্রয়স্থলের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। যার ফলে বিনিয়োগকারীরা সোনার কেনার আগে ভাবতে শুরু করেছে। এর ফলেও সোনার দাম কমছে।
5
11
শনিবার সন্ধ্যায় কলকাতায় সোনার দাম বেশ খানিকটা পড়েছে। সপ্তাহান্তে ৪৩০ টাকা পড়েছে ২৪ ক্যারাট সোনার দাম, ৪০০ টাকা পড়েছে ২২ ক্যারাটের দাম এবং ৩৩০ টাকা পড়েছে ১৮ ক্যারাটের দাম।
6
11
আজ কলকাতায় এক গ্রাম ২৪ ক্যারাট সোনা ১৫,৯০৬ টাকা, ২২ ক্যারাট ১৪,৫৮০ টাকা এবং ১৮ ক্যারাট ১১,৯২৯ টাকায় বিক্রি হয়েছে।
7
11
দিল্লিতে এক গ্রাম ২৪ ক্যারাট সোনা ১৫,৯২১ টাকা, ২২ ক্যারাট ১৪,৫৯৫ টাকা এবং ১৮ ক্যারাট ১১,৯৪৪ টাকায় বিক্রি হয়েছে।
8
11
মুম্বইয়ে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৯০৬ টাকা, ২২ ক্যারাট ১৪,৫৮০ টাকা এবং ১৮ ক্যারাট ১১,৯২৯ টাকা।
9
11
বেঙ্গালুরুতে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৯০৬ টাকা, ২২ ক্যারাট ১৪,৫৮০ টাকা এবং ১৮ ক্যারাট ১১,৯২৯ টাকা।
10
11
আহমেদাবাদে এক গ্রাম ২৪ ক্যারাট সোনা ১৫,৯১১ টাকা, ২২ ক্যারাট ১৪,৫৮৫ টাকা এবং ১৮ ক্যারাট ১১,৯৩৪ টাকায় বিক্রি হয়েছে।
11
11
চেন্নাইয়ে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৬,০৯৬ টাকা, ২২ ক্যারাট ১৪,৭৩০ টাকা এবং ১৮ ক্যারাট ১২,৩৬০ টাকা।