আজকাল ওয়েবডেস্ক: দুই বঙ্গে দুই ধরনের আবহাওয়া। একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস। অন্যদিকে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে। যদিও সোমবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী দু'দিন।