আজকাল ওয়েবডেস্ক: সাংসদ পদ হারিয়ে ফের ফিরে পেয়েছেন রাহুল। আগামী লোকসভা নির্বাচনে তিনি কোন আসন থেকে লড়বেন জল্পনা তা নিয়েই। তবে সূত্রের খবর ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল। জানা গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে সেই তথ্য উঠে এসেছে। ম্যারাথন বৈঠকের পর, কংগ্রেসের তরফে জানানো হয়েছে তারা কেরল, কর্ণাটক, তেলাঙ্গানা, দিল্লি, ছত্তিশগড় এবং লাক্ষাদ্বীপের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। রাহুলের সম্ভাব্য কেন্দ্রের নাম উঠে আসার সঙ্গেই, জানা গিয়েছে ছত্তিশগড়ের রাজনন্দগাঁঅ থেকে লড়াই করবেন ভূপেশ বাঘেল। কেরল থেকে শশী থারুর লড়াই করবেন বলেও জানা গিয়েছে সূত্র মারফত। জানা গিয়েছে, কেরলের ২০ আসনের মধ্যে কংগ্রেস কড়বে ১৬ আসনে।
অন্যদিকে বৃহস্পতিবার স্মৃতি ইরানি বলেছিলেন কংগ্রেস আদতে ভয় পাচ্ছে প্রার্থী তালিকা প্রকাশে। আমেঠী থেকে এর আগে রাহুলকে হারিয়েছেন স্মৃতি ইরানি। এবারেও তার পুনরাবৃত্তি হবে, সেই ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। আমেঠী নিয়ে বলতে গিয়ে স্মৃতি বলেন, ২০১৪ সালে এখানে হারলেও ২০১৯ সালে মানুষের রায়ে তিনি জয়ী হয়েছেন। যেভাবে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়ন করেছেন তাতে ফের একবার বিজেপিকে ক্ষমতায় আসতে কেউ ঠেকাতে পারবে না। আমেঠীবাসীকে ধন্যবাদ দিয়ে স্মৃতি বলেন, এখানকার মানুষ জানে দেশের উন্নয়ন কার হাতে রয়েছে। তাই বিজেপি চিন্তিত নয়।