নতুন দিনের শুরুতে অনেকেই জানতে চান, আজ ভাগ্য কোন দিকে মোড় নেবে। কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক কিংবা স্বাস্থ্যে কী অপেক্ষা করছে, তা নিয়ে কৌতূহল থাকেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিবার ২৩ মে ২০২৬ বিভিন্ন রাশির জীবনে দেখা যেতে পারে নানা পরিবর্তন। কারও জন্য দিনটি সাফল্যের, আবার কারও জন্য সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান।
2
13
মেষ: এই রাশির জাতকদের আজ আত্মবিশ্বাস বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
3
13
বৃষ: বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হলেও শান্ত থাকলে পরিস্থিতি সামলে যাবে।
4
13
মিথুন: এই রাশির মানুষদের জন্য দিনটি মোটামুটি শুভ। নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে।
5
13
কর্কট: এই রাশির জাতকদের জন্য আজ কিছুটা চাপের দিন হতে পারে। কাজের দায়িত্ব বাড়বে। তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে। শরীরের দিকেও নজর দেওয়া প্রয়োজন।
6
13
সিংহ: সিংহ রাশির মানুষেরা আজ প্রশংসা পেতে পারেন। অফিসে আপনার কাজের কদর বাড়বে। ব্যবসায়ীদের জন্যও দিনটি ভাল। কোনও পুরনো সমস্যা মিটে যেতে পারে।
7
13
কন্যা: এই রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তা করা দরকার।
8
13
তুলা: তুলা রাশির জাতকদের আজ ভ্রমণের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে সময় ভাল কাটবে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
9
13
বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষদের জন্য আজ সতর্ক থাকার দিন। কারও কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভাল। আর্থিক বিষয়ে সচেতন থাকুন।
10
13
ধনু: এই রাশির জাতকদের ভাগ্য আজ সহায় হতে পারে। চাকরি বা ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। নতুন কাজে সাফল্যের সম্ভাবনাও প্রবল।
11
13
মকর: মরক রাশির মানুষের জন্য দিনটি কিছুটা ব্যস্ততায় কাটবে। পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যের দিকেও নজর দিন।
12
13
কুম্ভ: এই রাশির জাতকদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনও গুরুত্বপূর্ণ খবর মন ভাল করে দিতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন।
13
13
মীন: মীন রাশির মানুষেরা আজ মানসিক শান্তি অনুভব করবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে।