বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, প্রেমের অধিপতি বলে মনে করা হয়। জন্মছকে শুক্র শক্তিশালী হবে যদি নিয়মিত এই টোটকা করেন। ছবি- সংগৃহীত
2
8
শুক্রদেবকে প্রসন্ন করতে চাইলে প্রতি শুক্রবার চাল দান করুন। এছাড়া দুধ, দই বা সাদা কোনও বস্ত্র গরিব, দুঃখীদের দান করুন। এছাড়া, শুক্রবার করে ঘি এবং চিনি দান করাও অত্যন্ত শুভ। এতে জীবনে সুখ এবং সমৃদ্ধি ভরে ওঠে। ছবি- সংগৃহীত
3
8
বিবাহিত মহিলারা যদি তাঁদের জন্মছকে শুক্রের অবস্থান মজবুত করতে চান তাহলে তাঁদের উচিত কোনও গরিব মহিলাকে শাড়ি, শৃঙ্গারের জিনিস দান করা। এতে প্রেম জীবন সুখে ভরে ওঠে। ছবি- সংগৃহীত
4
8
রুপোর সঙ্গে শুক্র গ্রহের নিবিড় সম্পর্ক। এই দিন রুপোর কয়েন দান করাও অত্যন্ত শুভ। দান না করলেও এই রুপোর কয়েন নিজের ওয়ালেটে রাখুন। ছবি- সংগৃহীত
5
8
মহিলারা পায়ে রুপোর আংট পরুন। এতে মানসিক শান্তি বজায় থাকে। প্রেম জীবন সুখে ভরে ওঠে। ধনবৃদ্ধি হয়। ছবি- সংগৃহীত
6
8
শুক্রকে শক্তিশালী করতে চাইলে নিয়মিত স্নান করুন। পারলে স্নানের জলে গোলাপ জল বা পারফিউম ছড়িয়ে দিন। গায়েও নিয়মিত সুগন্ধি মাখুন। ছবি- সংগৃহীত
7
8
দেবী লক্ষ্মীর পুজো করা উচিত প্রতি শুক্রবার। এতে শুক্রদেব এবং দেবী লক্ষ্মী দুজনেই প্রসন্ন হন। ছবি- সংগৃহীত
8
8
প্রতি শুক্রবার শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ। এটি ১০৮ বার জপ করুন।ছবি- সংগৃহীত