সূর্যের চোখ রাঙানি যেন দিনদিন বেড়েই চলেছে, সঙ্গে যোগ দিয়েছে আর্দ্রতা। সবটা মিলিয়ে হাঁসফাঁস অবস্থা। এই গরমে স্বস্তি পেতে কোথাও বেড়াতে যেতে চাইছেন? গন্তব্য হোক হিমালয়ের কোলের এই গ্রামগুলোর একটি। ছবি- সংগৃহীত
2
7
তীর্থান উপত্যকা: সিমলা, কুলু মানালির ভিড় এড়িয়ে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে গন্তব্য হোক এই উপত্যকা। নদীর পাশে সবুজে ঘেরা এই উপত্যকায় ক'টা দিন আয়েশ করে কাটিয়ে আসতে পারেন। ছবি- সংগৃহীত
3
7
মুন্সিয়ারি: উত্তর ভারতের অন্যতম ছিমছাম, সুন্দর সাজানো শহর এটি। জঙ্গল চাইলে জঙ্গল পাবেন, রয়েছে বরফ ঢাকা পাহাড় চূড়ার অপরূপ দৃশ্য। যাঁরা পাখি দেখতে ভালবাসেন, তাঁদের জন্য আদর্শ জায়গা এটি। ছবি- সংগৃহীত
4
7
চিটকুল: ভারত তিব্বত বর্ডারের আগে শেষ ভারতীয় গ্রাম এটি। কল্পা, কিন্নর সার্কিটে পড়ে এই গ্রাম। নদী, কাঠের বাড়ি, ঢেউ খেলানো সবুজ উপত্যকা যেন ছবির মতোই সুন্দর। ছবি- সংগৃহীত
5
7
কল্পা: একটু বেশিদিনের ছুটি নিয়ে গেলে চিটকুলের পাশাপাশি কল্পাও যেতে পারেন। সুউচ্চ পাহাড়, হাড় কাঁপানো ঠান্ডায় ক'টা দিন কোথা থেকে এখানে কেটে যাবে নিজেও টের পাবেন না। ছবি- সংগৃহীত
6
7
গ্যাংটক: সিকিমের এই ছোট্ট সাজানো শহরেও ক'দিন থেকে যেতে পারেন। এখান থেকে ছাঙ্গু, বাবা মন্দির, ইত্যাদি ঘুরে দেখে নিতে পারেন। ছবি- সংগৃহীত
7
7
দার্জিলিং: হিমাচলের পাহাড়ি শহরের কথা হচ্ছে আর তাতে দার্জিলিং থাকবে না সেটা হয় নাকি? যদিও এই সময় দার্জিলিংয়ে বিস্তর ভিড় হয়। তাই ভিড় এড়াতে চাইলে দার্জিলিং জেলার কোনও অফবিট গ্রামেও চলে যেতে পারেন।ছবি- সংগৃহীত