এই হাঁসফাঁস গরমে বিভিন্ন টোনার, ক্রিম, ইত্যাদি লাগিয়েও উপকার হচ্ছে না। সানস্ক্রিন ফেল করে গিয়েছে? ত্বক জ্বালা করছে, র্যাশ বেরোচ্ছে? তাহলে স্বস্তি পেতে ব্যবহার করতে পারেন এই ৫ এসেনশিয়াল অয়েলের একটি। ছবি: সংগৃহীত
2
6
পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন, এতে থাকা মেন্থল ত্বককে ঠান্ডা রাখে। গরমে মাথা ব্যথা, অস্বস্তি হলে সেটা থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি। ছবি: সংগৃহীত
3
6
খাস এসেনশিয়াল অয়েলও সমান উপকারী। এতে প্রাকৃতিক ভাবেই ত্বককে ঠান্ডা রাখার উপাদান আছে। নার্ভকে শান্ত রাখে। ছবি: সংগৃহীত
4
6
চন্দনের তেল ব্যবহার করতে পারেন। এই তেল শরীরের গরমকে শুষে নেয়। নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়াকে ঢিমে করে। মন, মাথাকে শান্ত করে। ছবি: সংগৃহীত
5
6
ল্যাভেন্ডার ভীষণই উপকারী এই সময়। বিশেষ করে রাতে আরাম করে ঘুমাতে চাইলে এই তেল ব্যবহার করুন। সূর্যের তাপের কারণে হওয়া ত্বক জ্বালাপোড়া থেকে বাঁচায় এটি। ছবি: সংগৃহীত
6
6
ইউক্যালিপটাস তেলও এই ক্ষেত্রে সন উপকারী। তবে এটাকে সোজাসুজি ত্বকে ব্যবহার করবেন না। বরং জোজোবা বা অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। ছবি: সংগৃহীত