আজকাল ওয়েবডেস্ক: মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন স্পেন দলের ফুটবলার জেমি হেরমোসোকে চুমু খেয়েছিলেন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ওই ঘটনায় ফিফা তাঁকে সব ধরনের ফুটবল সংক্রান্ত কাজ থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল। বিবৃতি দিয়ে ফিফা তা জানিয়েছে। প্রসঙ্গত, মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেজে আসা স্পেন ফুটবলারদের আলিঙ্গন করছিলেন রুবিয়ালেস। তবে হেরমোসোর ক্ষেত্রে ঘটে অন্য ঘটনা। ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। তখনই কিছু না বললেও ওই মহিলা ফুটবলার পরে জানান যে, বিষয়টি ভাল লাগেনি তাঁর। রুবিয়ালেস বরাবর দাবি করে আসছিলেন যে, চুমুর মধ্যে খারাপ কিছু ছিল না এবং দু’জনের সম্মতিও ছিল। বিতর্ক হলেও তিনি স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করতেও অস্বীকার করেন তিনি। পরে তাঁকে বরখাস্ত করা হয়। বিষয়টি ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে যায়। ফিফার কমিটি রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত করে তাঁকে তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত কাজকর্ম থেকে নির্বাসিত করেছে।
Suspension: চুমু কাণ্ড, তিন বছর নির্বাসিত রুবিয়ালেস
















