আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বাজি পোড়ানোর সময় বিস্ফোরণে প্রাণ হারাল ৪ শিশু। আহত একাধিক।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের চিত্রকূটে বুন্দেলখণ্ড গৌরব মহোৎসবে বাজি পোড়ানোর সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে চার শিশু প্রাণ হারিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
অন্যদিকে এই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।