২ এপ্রিল মঙ্গল গ্রহ উদয় হয়েছে। বর্তমানে মীন রাশিতে শনি, মঙ্গল এবং সূর্য মিলে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে। বুধ গ্রহও শীঘ্রই এই রাশিতে প্রবেশ করবে। তাতে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। আগামীতে সূর্য, বুধ এবং শুক্র গ্রহের উদয় হবে। ১১ এপ্রিল শনি উদয় হবে। এছাড়া বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। ১৯ এপ্রিল বৃষ রাশিতে শুক্র প্রবেশ করে মালব্য যোগ তৈরি করবে। ৩০ এপ্রিল মেষ রাশিতে আসবে বুধ। ছবি- সংগৃহীত
2
10
উপরোক্ত এই গ্রহদের জায়গা পরিবর্তন সমস্ত রাশির উপর বিস্তর প্রভাব ফেলবে। একই সঙ্গে বৈশাখ মাসে তৈরি হওয়া ৩ রাজযোগের কারণে বাম্পার লাভ হবে কিছু রাশির। জেনে নিন তাঁরা কারা। ছবি- সংগৃহীত
3
10
মেষ: বৈশাখ মাসের ১৫ তারিখে পর থেকে এই রাশির ভাগ্য চমকাবে। কাজের জায়গায় বসের নেক নজরে পড়বেন। প্রয়োজনে সাহায্য পাবেন। ছবি- সংগৃহীত
4
10
পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। সরকারি কোনও কাজ থাকলে সেটা সফল হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। মনে শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
5
10
বৃষ: ধন, সমৃদ্ধি বাড়বে। বাড়বে মান, সম্মান, খ্যাতি। নতুন সম্পত্তি কিনবেন। আয়েস করে কাটবে সময়টা। ছবি- সংগৃহীত
6
10
কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন বা পদোন্নতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনে খুশি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
7
10
মিথুন: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। জীবনে হঠাৎ কোনও বদল আসবে। তবে সেটা ভবিষ্যতের জন্য ভাল হবে। ছবি- সংগৃহীত
8
10
আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। পরিবারে সুখ, শান্তির পরিবেশ থাকবে। নতুন প্রজেক্টের দায়িত্ব পেলে সেটায় সফল হবেন। ছবি- সংগৃহীত
9
10
কুম্ভ: ব্যবসা এবং চাকরি, দুইয়ের জন্যই সময়টা ভাল। দুরন্ত গতিতে এগোবে ব্যবসা, বৃদ্ধি হবে। কোনও বড় ডিল পাবেন। ছবি- সংগৃহীত
10
10
রাগ নিয়ন্ত্রণে রাখুন, আখেরে তাতে আপনার লাভ হবে। নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। হঠাৎ অর্থলাভ হতে পারে। ছবি- সংগৃহীত