মধ্য এশিয়ায় যুদ্ধের জেরে বাড়ছে জ্বালানি সঙ্কট। এলপিজি সিলিন্ডারের সঙ্কটে কপালে চিন্তার ভাঁজ। কেন্দ্রের তরফে পর্যাপ্ত জোগানের আশ্বাস ও ব্যবস্থা করা হলেও, কালোবাজারি ও অবৈধভাবে সিলিন্ডার মজুতদারিও চলছে। ফলে অনেককেই কয়েক গুণ দাম দিয়ে এলপিজি সিলিন্ডার বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত ঘোষণা করা হল।
2
6
এবার থেকে আর গুদাম থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। যদি কেউ গুদাম থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
3
6
দিল্লির তেস বিপণন সংস্থাগুলো সমস্ত ডিস্ট্রিবিউটরদের এই নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুসারে, এবার থেকে স্টোরেজ পয়েন্ট বা গুদাম থেকে কোনও ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা বেআইনি।
4
6
যাতে অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং কালো বাজারি না হয়, তার জন্যই এই কড়া সিদ্ধান্ত।
5
6
একমাত্র বুকিং সিস্টেমের মাধ্যমেই গ্রাহকরা গ্যাসের ডেলিভারি নিতে পারবেন। কোনওভাবে গুদামে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করা যাবে না।
6
6
এছাড়া গৃহস্থ ও বাণিজ্যিক সংস্থাগুলোর সুবিধার জন্য ছোট পাঁচ কেজির এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৈধ আইডি ব্যবহার করে গ্যাস এজেন্সি থেকে এই এলপিজি সিলিন্ডার কেনা যাবে। এর জন্য কোনও অ্যাড্রেস প্রুফ লাগবে না। মূলত পরিযায়ী শ্রমিকদের সুবিধায় এই পদক্ষেপ।