৫০টি বসন্ত কেটে গিয়েছে। রূপম ইসলাম ২৫-এর মতোই তরতাজা। জন্মদিনের আমেজ কাটতে না কাটতেই অনুরাগীদের বায়না, নতুন গান চাই। সেই আবদার মেটাতেই প্লুটো এন্টারটেইনমেন্টের ব্যানারে, সৌম্য-ঋতের কথায় ও সুরে এক নতুন মিউজিক ভিডিওর জন্য গাইলেন বাংলায় রক গানের জন্মদাতা রূপম। মিউজিক ভিডিওর নাম ‘আবার অরণ্যে’। প্রযোজনায় প্রতীক চক্রবর্তী ও প্লুটো এন্টারটেইনমেন্ট। প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগির মুক্তি পেতে চলেছে এই ভিডিও। পরিচালনায় জয়ব্রত দাস। অভিনয়ে শ্রীশ চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর, আত্মদীপ ঘোষ, মৌলিকা সাজোয়াল ও পায়েল রায়। ক্যামেরায় সুমন পারুই।
উত্তরবঙ্গের মনোরম পরিবেশে শুটিং করা হয়েছে। পরিচালকের কথায়, ‘‘চার বন্ধু রোড ট্রিপ প্ল্যান করে ডুয়ার্সের জঙ্গলে। শহর জীবন থেকে দূরে এই অভিযানের মধ্যেই তাদের দলের একজনের প্রাক্তন বিদেশি প্রেমিকা আসে সারপ্রাইজ দিতে। পুরো রোড ট্রিপটা জুড়ে নিজেদের অসম্পূর্ণ প্রেমের পুরনো আবেগ খুঁজে পায় তারা। ভিডিওয় জঙ্গল, পাহাড়, বন্ধুত্ব আর প্রেম মিলেমিশে একাকার।’’ গান গেয়ে কেমন লাগল রূপম ইসলামের? ‘‘সম্প্রতি যে ক’টা গান রেকর্ড করেছি, তার মধ্যে এই গানটা আমার বিশেষ প্রিয়। গানের কথা, সুর এবং সর্বোপরি গানের যে সাউন্ড অ্যারেঞ্জজমেন্ট করা হয়েছে তা এককথায় অভিনব। এই অভিনবত্বই গানটিকে সবার খুব প্রিয় করে তুলবে, এমনটাই আশা।’’