আজকাল ওয়েবডেস্ক: এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল দিল্লি। ইতিমধ্যেই আটক করা হয়েছে এক চা বিক্রেতা, এক মহিলা এবং তিন কিশোরকে। দিল্লির সদর বাজার এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, সদর বাজার এলাকায় একটি চায়ের দোকানের কাছে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। চায়ের দোকানের মালিকও এই ঘটনায় অভিযুক্ত। যে মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পেশায় কাজগকুড়ানি। তাঁকে কাজে লাগিয়েই কিশোরীকে ডেকে আনা হয় চায়ের দোকানের পাশের একটি ফাঁকা বাড়িতে। সেখানে আগে থেকেই হাজির ছিল চায়ের দোকানের মালিক এবং তিন কিশোর। কিশোরী সেখানে যেতেই জোর করে একটি ঘরে ঢুকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই দুদিন ধরে কিশোরী কাউকে কিছু বলেনি। কিন্তু পরে সে নিজের পরিবারের কাছে ঘটনাটি বলে। অভিযোগ দায়ের হয় পুলিশে। দ্রুত ৫ জনকে আটক করে পুলিশ।
DELHI RAPE: দিল্লিতে কিশোরীকে গণধর্ষণ, আটক ৫
















