আজকাল ওয়েবডেস্ক: বছর শেষ হতে চলল। কিন্তু শীতের সেই কামড় উধাও! শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় যা সামান্য কমেছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিন সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। যা আগামী দু’দিন বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শীত জাঁকিয়ে বসতে পারছে না বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে নতুন বছরের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যা খবর, ৪ জানুয়ারির পর ফের পারা পতনের সম্ভাবনা রয়েছে। এদিকে, বছরশেষে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।
Weather: কবে ফের চেনা ছন্দে শীত? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
















