আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। ডিসেম্বর মাস, তা বোঝার উপায় নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় উধাও শীতের আমেজ। ভোরে, রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও, বেলায় রীতিমতো অস্বস্তি অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ। আপাতত শীতের আমেজ ফিরবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়।