আজকাল ওয়েবডেস্ক: ছেলের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত হতাশজনক। ৬০০-র মধ্যে পেয়েছে মাত্র ২০০ নম্বর। সবকটি বিষয়েই ফেল করেছে পরীক্ষার্থী। কিন্তু, এতে দমে যাননি কর্নাটকের বাগালকোটের বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অভিষেক চোলাচাগুদ্দার বাবা-মা। বরং স্রোতের উল্টো পথে হেঁটেই অভিষেকের বাবা-মা ছেলের এই অকৃতকার্য হওয়াকে উদযাপন করলেন। ছেলে যাতে নতুন উদ্দমে ফের তাঁর পড়ালেখা শুরু করতে উৎসাহ পায় সে জন্যই এহেন আয়োজন। 

বোর্ড পরীক্ষায় অভিষেক চোলাচাগুদ্দা পেয়েছেন মাত্র ৩২ শতাংশ নম্বর। পরীক্ষায় এই ফলাফলের পর থেকেই অভিষেকের বন্ধুবান্ধব, পাড়াপড়শিদের কটাক্ষের শিকার সে। এই ,সময়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন তার বাবা-মা। তিরস্কারের বদলে কেক কেটে উদ্‌যাপন করেন তাঁরা। 

বাবা-মা অভিষেককে বলেছেন, "তুমি পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু তার মানেই জীবনের পরীক্ষায় তুমি ফেল নয়। তুমি সবসময় আবার চেষ্টা করতে পারো। তাতে পরের বার সফল হবেই।" 

বাবা-মায়ের সমর্থন পেয়ে গভীরভাবে অনুপ্রাণিত অভিষেক চোলাচাগুদ্দা। সে বলেছে, "আমি ব্যর্থ হয়েছি, কিন্তু যেভাবে আমার পরিবার আমাকে উৎসাহিত করল তাতে আমি আবার পরীক্ষা দেব, পাস করব এবং জীবনে সফল হব।"

 

?ref_src=twsrc%5Etfw">May 3, 2025